ওবায়দুল কাদের দেশে আছে সরকার জানত না, জানলে গ্রেফতার করা হতো : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ওবায়দুল কাদের দেশে আছে সরকার জানত না, জানলে গ্রেফতার করা হতো : স্বরাষ্ট্র উপদেষ্টা
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪



ওবায়দুল কাদের দেশে আছে সরকার জানত না, জানলে গ্রেফতার করা হতো : স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের দেশে থাকার বিষয়টি সরকার অবগত ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ‘ওবায়দুল কাদেরের দেশে থাকার বিষয়টি সরকার জানত না। জানলে তাকে গ্রেফতার করা হতো।’

আজ মঙ্গলবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান।

পুলিশের মনোবল আগে থেকে বেড়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুরোদমে কাজ শুরু করতে সময় লাগবে। পুলিশের যারা পালিয়ে আছেন তারা আমাদের কাছে অপরাধী, তাদের পাওয়া গেলেই আইনি ব্যবস্থা নেয়া হবে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনা প্রসঙ্গে তিনি বলেন, ইন্টারপোলকে আবারও সহায়তার কথা জানানো হয়েছে। এর আগে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বিশেষ প্রেস ব্রিফিংয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতে আগামী ৫ কার্যদিবসের মধ্যে কমিটি গঠন করা হবে।

তদন্ত কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারক, পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের রাখা হবে। সশস্ত্র বাহিনীর সদস্যের সংখ্যা বেশি হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:০৫:৩৯   ৩৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সুনামগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু
টানা সপ্তম রাতে ইরানে মার্কিন হামলা, নিহত ৩
কাপ্তাই হ্রদে বাড়ছে পানি, ৬ ইঞ্চি করে খোলা হলো সব জলকপাট
মধ্যপ্রাচ্যে ‘নতুন যুদ্ধ’, জড়াতে পারে পাকিস্তানও
ঋণসংকট মোকাবেলায় জাতিসংঘের নেতৃত্বে বৈশ্বিক ব্যবস্থার আহ্বান
এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
পর্তুগালের পার্লামেন্টে ‘বোরকা বিল’ পাস, প্রেসিডেন্টের অনুমোদনের অপেক্ষা
বিশ্বকাপ জিতলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন স্প্যানিশ ডিফেন্ডার
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ