মুন্সীগঞ্জে মার্কেটে আগুন, ৩০ দোকান পুড়ে ছাই

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুন্সীগঞ্জে মার্কেটে আগুন, ৩০ দোকান পুড়ে ছাই
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪



মুন্সীগঞ্জে মার্কেটে আগুন, ৩০ দোকান পুড়ে ছাই

মুন্সীগঞ্জের গজারিয়ায় আলী আহমদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার টেংগারচরের ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই বাজারের প্রথমে একটি সেলুনের দোকানে আগুন লাগে। এরপর আশপাশের মুদি দোকান, ডিমের দোকান, প্লাস্টিকের দোকান ও হার্ডওয়্যারের দোকান, কাঁচামাল, ফার্মেসিসহ অন্তত ৩০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৪টি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টা চালিয়ে ভোরে সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় আশপাশের বাড়িঘরের বাসিন্দারাসহ শত শত মানুষ রাস্তায় বের হয়ে আসেন।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০:৫৭:৫৮   ৩৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে: ত্রাণমন্ত্রী দুলু
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
কারারক্ষী ও আইনজীবীর পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী
দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম
সরকারের বিরুদ্ধে নয়, গণরায় বাস্তবায়নেই লংমার্চ
বার্সেলোনা ছেড়ে কাতারের ক্লাবে গেলেন স্প্যানিশ ফুটবলার
বরিশালে স্বচ্ছ প্রক্রিয়ায় ৫৭ জনের সরকারি চাকরিতে নিয়োগ
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ