ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪



ইতিহাসের এই দিনে

আজ ১৯ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কী কী ঘটেছিল, কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ঘটনাবলি

১১৫৪ - ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরির অভিষেক।

১৬৭৫ - দিল্লিতে নবম শিখগুরু তেগ বাহাদুরের শিরশ্ছেদ ঘটানো হয়।

১৬৮৮ - রাজা দ্বিতীয় জেমস স্ত্রী-সন্তানসহ ফ্রান্সে পালিয়ে যান।

১৮৮৯ - হাওয়াইয়ে বিশপ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়।

১৮৯১ - কানাডিয়ান রাগবি ইউনিয়ন গঠিত হয়।

১৯৪১ - জার্মান সাবমেরিন ইউ-৫৭৪ ডুবে যায়।

১৯৪২ - ফ্যাসিস্টবিরোধী লেখক ও শিল্পী সংঘের দুদিন ব্যাপী প্রথম সম্মেলন শুরু হয়।

১৯৫৭ - মস্কো ও লন্ডনের মধ্যে বিমান চলাচল শুরু হয়।

১৯৮৯ - যুক্তরাষ্ট্র পানামায় আগ্রাসী অভিযান শুরু করে।

১৯৯১ - মোটরগাড়ি নির্মাণশিল্পের পুরোধা জেনারেল মোটরস কোম্পানির ১০০টি কারখানা বন্ধ হয়ে গেলে যুক্তরাষ্ট্রে ৭৪ হাজার শ্রমিক চাকরি হারান।

১৯৯৬ - চট্টগ্রাম টিভি উপকেন্দ্র উদ্বোধন করা হয়।

জন্ম

১৬৮৩ - স্পেনের রাজা পঞ্চম ফিলিপ।

১৮৫২ - এলবার্ট মিকেলসন, মার্কিন পদার্থবিদ।

১৮৭৩ - ব্রিটিশ ভারতের খ্যাতনামা চিকিৎসক এবং বৈজ্ঞানিক স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী।

১৮৭৫ - মিলেভা মেরিক, পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের প্রথম স্ত্রী ও সহকর্মী।

১৯০২ - রাফ রিচার্ডসন, ইংরেজ মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা।

১৯০৪ - ভারতের কমিউনিস্ট পার্টি ও ট্রেড ইউনিয়নের নেতা রণদিভ।

১৯০৬ - সোভিয়েত কমিউনিস্ট নেতা ও প্রেসিডেন্ট লিওনিদ ব্রেজনেভ।

১৯০৮ - প্রখ্যাত বাঙালি সুরকার রত্নেশ্বর মুখোপাধ্যায় বা রতু মুখাপাধ্যায়।

১৯১০ - জ্যঁ জ্যেঁনে, ফরাসি সাহিত্যিক ও রাজনৈতিক অধিকার আন্দোলনকর্মী।

১৯৩৪ - প্রতিভা পাতিল, ভারতের দ্বাদশ ও প্রথম নারী রাষ্ট্রপতি।

মৃত্যু

১৭৩৭ - জেমস সোবিয়েস্কি, পোল্যান্ডের যুবরাজ।

১৮৬০ - লর্ড ডালহৌসি, ভারতের গভর্নর জেনারেল।

১৯১১ - মীর মশাররফ হোসেন, ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক।

১৯১৮ - রাধাগোবিন্দ কর, ব্রিটিশ ভারতের খ্যাতনামা চিকিৎসক। অজিতকুমার চক্রবর্তী, রবীন্দ্রনাথের শিক্ষার আদর্শ রূপায়ণকারী, রবীন্দ্র অনুরাগী ব্যক্তিত্ব।

১৯২৭ - রামপ্রসাদ বিসমিল, মণিপুর ষড়যন্ত্র মামলায় যুক্ত ব্রিটিশ বিরোধী বিপ্লবী। আসফাকউল্লা খান, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।

১৯৮৪ - আবদুল কাদির, ছান্দসিক হিসেবে খ্যাত বাঙালি কবি ও সাহিত্য-সমালোচক।

১৯৮৭ - ড. খায়রুল বশর, গবেষক ও প্রাবন্ধিক।

২০২০ - পবিত্র কাবা ঘরে স্থাপিত দরজার নকশাকার প্রকৌশলী মুনির আল জুনদি।

বাংলাদেশ সময়: ১০:৫৪:১২   ২৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে: ত্রাণমন্ত্রী দুলু
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
কারারক্ষী ও আইনজীবীর পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী
দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম
সরকারের বিরুদ্ধে নয়, গণরায় বাস্তবায়নেই লংমার্চ
বার্সেলোনা ছেড়ে কাতারের ক্লাবে গেলেন স্প্যানিশ ফুটবলার
বরিশালে স্বচ্ছ প্রক্রিয়ায় ৫৭ জনের সরকারি চাকরিতে নিয়োগ
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ