সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে প্রায় সাড়ে ১০ কেজি রুপার গহনাসহ দুই যুবক আটক

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে প্রায় সাড়ে ১০ কেজি রুপার গহনাসহ দুই যুবক আটক
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪



সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে প্রায় সাড়ে ১০ কেজি রুপার গহনাসহ দুই যুবক আটক

ভারত থেকে বাংলাদেশে পাচারকালে, সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে প্রায় সাড়ে ১০ কেজি রুপার গহনা ও একটি মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে বিজিবির সদস্যরা।

গতকাল বুধবার রাত ১০ টায়, বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো.আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জেলার সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, জেলার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মো. জাহাঙ্গীর মন্ডলের ছেলে মো. জাকির মন্ডল (২৮) ও একই উপজেলার সাহাপুর গ্রামের আব্দুস সাত্তরের ছেলে মো. তামিম হোসেন (১৭)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর উপজেলার তলুইগাছা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে রুপার গহনার একটি বড় চালান পাচার করা হচ্ছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির নায়েক সুবেদার মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখানে মোটরসাইকেল আরোহী দুই যুবক সন্দেহজনক ভাবে চলাফেরা করার সময় তাদেরকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা।

পরে, তাদের মোটরসাইকেল তল্লাশী চালিয়ে সিট কভারের নিচে বিশেষ কায়দায় ফিটিং ও স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১০ কেজি ১২৫ গ্রাম ভারতীয় রুপার গহনা জব্দসহ তাদের আটক করা হয়। জব্দকৃত রুপার গহনাসহ মোটর সাইকেলের বাজার মূল্য ২৪ লাখ ৬ হাজার টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ব্যাপারে আটক দুই চোরাকারবারীর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের সহ গহনাগুলো জেলা ট্রেজারি অফিসে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৪:৫৮   ২৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী
মোংলা বন্দরের কাছে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে: নৌপরিবহন মন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী
মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী
ডিজিটাল ডিভাইস থেকে বইয়ের পাতায় ফিরতে হবে: প্রতিমন্ত্রী
যশোর শিশু হাসপাতাল বৃহৎ পরিসরে চালুর ঘোষণা প্রতিমন্ত্রী অমিতের
কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন খুলনা রেঞ্জের ডিআইজি
ভারতীয় মাদক ও চোরাই পণ্যসহ কুষ্টিয়ায় যুবক আটক
ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে: আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ