জিসিএম বাস্তবায়নের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র সচিবের

প্রথম পাতা » ছবি গ্যালারী » জিসিএম বাস্তবায়নের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র সচিবের
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪



জিসিএম বাস্তবায়নের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র সচিবের

পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন জিসিএম বাস্তবায়নে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় একটি সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

আজ রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গ্লোবাল কমপ্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন (জিসিএম)-এর আঞ্চলিক পর্যালোচনার জন্য জাতীয় পরামর্শে আহ্বান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ নেতৃত্বে বাংলাদেশ মাইগ্রেশন কমপ্যাক্ট টাস্কফোর্স এই অনুষ্ঠানের আয়োজন করে।

এটি বাস্তবায়নে জিসিএম চ্যাম্পিয়ন দেশ হিসেবে বাংলাদেশের অগ্রগতি জাতীয় পরামর্শের মাধ্যমে মূল্যায়ন করা হয়, যা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বিতীয় জিসিএম আঞ্চলিক পর্যালোচনায় বাংলাদেশের সাফল্য এবং সুযোগ ও চ্যালেঞ্জ তুলে ধরার জন্য একটি ফোরাম হিসাবেও কাজ করে আসছে।

পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন জোর দিয়ে মানব গতিশীলতাকে বৈশ্বিক রূপান্তরের কেন্দ্রবিন্দুতে থাকার কথা উল্লেখ করে বলেন, শূন্য দারিদ্র্য ও শূন্য বেকারত্ব অর্জনে একটি শক্তিশালী চালিকা শক্তি হতে পারে, যা প্রধান উপদেষ্টার ‘থ্রি জিরো’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন বলেন, যৌথ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ সরকার টেকসই উন্নয়নের জন্য সমস্যাগুলো মোকাবেলা, অভিবাসীদের অধিকার ও কল্যাণের উন্নতি এবং আন্তর্জাতিক সেরা অনুশীলনগুলো মেনে চলার বিবিধ নীতি উন্নয়নের চেষ্টা চলছে।

অংশগ্রহণকারীদের মধ্যে বাংলাদেশ সরকার, সিএসও, এনজিও, উন্নয়ন সহযোগী এবং অন্যান্য মূল অংশীজনদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৫৮:০২   ৩৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ