লন্ডন ডার্বি জিতে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল

প্রথম পাতা » খেলাধুলা » লন্ডন ডার্বি জিতে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬



লন্ডন ডার্বি জিতে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল

টটেনহ্যামের মাঠে দারুণ এক জয় পেল আর্সেনাল। এই জয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল আর্তেতার দল।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার (২২ ফেব্রুয়ারি) নর্থ লন্ডন ডার্বিতে মুখোমুখি হয়েছিল টটেনহ্যাম ও আর্সেনাল। রেলিগেশনের শঙ্কায় থাকা টটেনহ্যামকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে গানাররা। এই ম্যাচের প্রথম লেগে গত নভেম্বরে একই ব্যবধানে জয় পেয়েছিল আর্সেনাল। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন এজে। সেই এজে আজও গোল পেয়েছেন।

ম্যাচের ৩২তম মিনিটে ইংলিশ এই উইঙ্গারের গোলেই এগিয়ে যায় সফরকারী আর্সেনাল। তবে সমতায় ফিরতে দেরি করেনি স্বাগতিকরা। ৩৪তম মিনিটে বাঁ-দিক দিয়ে ডি-বক্সে ঢুকে, প্রতিপক্ষের তিন খেলোয়াড়ের মধ্যে থেকে শটে সমতা টানেন টটেনহ্যামের ফরাসি ফরোয়ার্ড কোলো মুয়ানি। সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয় হাফের পুরোটাই ছিল আর্সেনালের জন্য। খেলা শুরুর দ্বিতীয় মিনিটেই আর্সেনালকে এগিয়ে দেন গিয়োকেরেস। ৬১তম মিনিটে ব্যবধান ৩-১ গোলে এজে। টিম্বারের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এই উইঙ্গার।

আর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে টটেনহ্যামের কফিনে শেষ পেরেকটি ঢোকান গিয়োকেরেস। মার্টিন ওডেগোরের পাস ধরে ডি-বক্সে ঢুকে দলের চতুর্থ গোলটি করেন এই সুইডিশ স্ট্রাইকার।

২৮ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যান সিটি। ২৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম আছে ১৬ নম্বরে, অবনমন অঞ্চল থেকে মাত্র ৪ পয়েন্ট ওপরে আছে তারা।

বাংলাদেশ সময়: ১৩:০৭:৫৮   ১৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
আরেকটি বিশ্বকাপ, আবারও চ্যাম্পিয়ন স্পেন
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের
এমবাপ্পের গোলে জয় ফ্রান্সের, হারলো ইতালি
শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ