রাজবাড়ীতে বিদেশি রিভলভারসহ একজন আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজবাড়ীতে বিদেশি রিভলভারসহ একজন আটক
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪



রাজবাড়ীতে বিদেশি রিভলভারসহ একজন আটক

রাজবাড়ী সদর উপজেলায় বিদেশি রিভলভার ও তাজা কার্তুজসহ মো. দেলোয়ার হোসেন দুলাল ওরফে টাক দুলাল (৪৯) নামে একজনকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।

রোববার (২২ ডিসেম্বর) রাত ১০টার দিকে মিজানপুর ইউনিয়নের সূর্যনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মো. দেলোয়ার হোসেন দুলাল ওরফে টাক দুলাল সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর এলাকার দয়ালনগর গ্রামের মৃত খলিল মন্ডলের ছেলে।

জানা গেছে, রাজবাড়ীর অস্থায়ী সেনা ক্যাম্পের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, রাজবাড়ী জেলার সদর থানার সূর্যনগর এলাকায় মো. দেলোয়ার হোসেন দুলাল ওরফে টাক দুলাল নামের একজন ব্যক্তির কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। এরই সূত্র ধরে গত ২২ ডিসেম্বর রাত ১০টার দিকে মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে ১৪ বীর কর্তৃক ওই এলাকায় অস্ত্র অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বিদেশি রিভলভার (পাকিস্তানি) এবং এক রাউন্ড তাজা বুলেটসহ মো. দেলোয়ার হোসেন দুলালকে আটক করা হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১২:২৭:১৮   ৩৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ