পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবছি: পরিবেশ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবছি: পরিবেশ উপদেষ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪



পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবছি: পরিবেশ উপদেষ্টা

রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক এবং ফার্মগেটের শহীদ আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘ঢাকায় ২৫টি খাল শনাক্ত করা হয়েছে। এ ছাড়া পান্থকুঞ্জ পার্ক ও আনওয়ারা পার্ক নিয়ে আমরা নতুন করে ভাবছি।’

একটা সময় পানিতে মাছের তুলনায় মাইক্রোপ্লাস্টিকের পরিমাণই বেশি থাকবে বলে আশঙ্কার কথা বলেন তিনি৷ তাই উন্নয়নের কাঠামো পাল্টিয়ে পরিবেশের কথা বিবেচনা করে টেকসই উন্নয়নের নিয়ে ভাবার আহ্বান জানান উপদেষ্টা। ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধের কথাও বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘প্লাস্টিকের বোতল ও পলিথিনের ব্যবহারের কারণে খাবারে ও মায়ের দুধের সঙ্গে মাইক্রোপ্লাস্টিক মিশে যাচ্ছে। এ অবস্থায় চটের ব্যাগকে আমরা পলিথিনের ব্যাগের বিকল্প ভাবতে পারি।’

বাংলাদেশ সময়: ১২:২৩:২৪   ৩১৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : প্রতিমন্ত্রী নুরুল হক
গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : আইজিপি
কালকিনিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে : বাণিজ্যমন্ত্রী
মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী
পতিত শক্তির রাজনীতিতে ফেরার প্রশ্নে আমরা সবাই এক: স্বরাষ্ট্রমন্ত্রী
সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর
জমকালো আয়োজনে সিলেটে শুরু রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ