বিপুল পরিমাণ গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিপুল পরিমাণ গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪



বিপুল পরিমাণ গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জে গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৬১ কেজি গাঁজা ও দুইটি প্রাইভেটকার জব্দ করা হয়।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে র‌্যাব-১২’র কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে ২২ ডিসেম্বর দুপরে সলঙ্গা থানার হাটিকুমরুল জাকস ফাউন্ডেশনের সামনে মাদকবিরোধী অভিযানে চালানো হয়।

গ্রেপ্তাকৃতরা হলেন, পটুয়াখালী জেলার বাউফল থানার নিমধি গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে মো. হুমায়ূন কবির (৪২), একই থানার ইন্দ্রকুল গ্রামের মো. আলম সেখের ছেলে ড্রাইভার মো. আল আমিন (৩০), ভোলা জেলার চরফ্যাশন থানার চর ফ্যাশন গ্রামের মো. সিরাজ বেপারীর ছেলে মো. জুয়েল বেপারী (৩২) ও চাঁদপুর জেলার শাহারাস্থী থানার দোইয়ারা একাতরী গ্রামের ড্রাইভার মো. ফরিদ (৩০)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, হাটিকুমরুল জাকস ফাউন্ডেশনের সামনে ঢাকা থেকে রংপুরগামী মহাসড়কের ওপর একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬১ কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন ও ২টি প্রাইভেটকার এবং নগদ ৪ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১৪:১০   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ