হংকং-এ বাংলাদেশি ১০ নারী পেলেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » হংকং-এ বাংলাদেশি ১০ নারী পেলেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪



হংকং-এ বাংলাদেশি ১০ নারী পেলেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড

হংকং-এ কর্মরত বাংলাদেশি নারী কর্মীদের নিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪ এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। এ এসময় ১০ নারী কর্মীকে রেমিট্যান্স অ্যাওয়ার্ড দেওয়া হয়।

রোববার (২২ ডিসেম্বর) দিবস দুটি উদযাপন করে হংকং-এ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

কনসাল জেনারেল ইসরাত আরা বলেন, প্রবাসে কর্মরত কর্মীদের কল্যাণে প্রধান উপদেষ্টার নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে বৈধপথে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী নারী কর্মীদের রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২৭ নভেম্বর থেকে কনস্যুলেটে চালুকৃত ই-পাসপোর্ট সেবা প্রবাসীদের সুবিধার্থে মাসের একটি ছুটির দিনে কনস্যুলেট কিছু সময় খোলা রেখে বিশেষ কনস্যুলার সেবা প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:১০:১৫   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ