ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪



ইতিহাসের এই দিনে

আজ ২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১২৫৮ - আব্বাসীয় খলিফা মোস্তালিমকে হত্যা করেন হালাকু খান। এর মাধ্যমে আব্বাসীয় রাজত্বের অবসান হয়।

১৮০১ - ব্রিটেনে স্বয়ংচালিত যানে প্রথম পরীক্ষামূলক মহড়া হয়।

১৮১৪ - ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান যুদ্ধের সমাপ্তি ঘটে।

১৮৯৪ - কলকাতায় প্রথম মেডিকেল সম্মেলন হয়।

১৯০০ - লেনিনের ‘ইসক্রা’ পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশ হয়।

১৯৫০ - লিবিয়া স্বাধীনতা লাভ করে।

১৯৫১ - ইতালির কাছ থেকে লিবিয়া স্বাধীনতা লাভ করে। ইদ্রিস লিবিয়ার বাদশাহ ঘোষিত হন।

১৯৫৩ - দৈনিক ইত্তেফাকের প্রথম প্রকাশ।

১৯৭৩ - রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর পদত্যাগ।

১৯৭৯ - প্রথম ইউরোপীয় রকেট ‘আরিয়ান’ উৎক্ষেপণ।

১৯৮৬ - সিলেটের হরিপুরে তেলক্ষেত্রের সন্ধান পাওয়া যায়।

জন্ম

১৮২২ - ইংরেজ কবি ও সমালোচক ম্যাথু আর্নল্ড।

১৮৮১ - নোবেলজয়ী স্প্যানিশ কবি হুয়ান রামন হিমানাস।

১৮৮২ - বিজ্ঞানী আর্থার স্ট্যানলি এডিংটন।

১৮৮৬ - মাইকেল কার্টিজ, একাডেমি পুরস্কার বিজয়ী হাঙ্গেরীয়-মার্কিন চলচ্চিত্র পরিচালক।

১৮৯০ - ডা. রফিউদ্দিন আহমেদ, ভারতে প্রথম ডেন্টাল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা।

১৮৯১ - প্রফুল্লচন্দ্র ঘোষ, ভারতীয় রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রাম, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী।

১৯০১ - বিখ্যাত সোভিয়েত লেখক আলেকজান্ডার ফাদেয়েভ।

১৯২৪ - মোহাম্মদ রফি, ভারতীয় সংগীতশিল্পী।

১৯২৬ - মোহাম্মদ সুলতান, বাংলাদেশি রাজনীতিবিদ।

১৯৩১ - কাজী অনিরুদ্ধ, খ্যাতনামা বাঙালি গিটারবাদক।

১৯৩২ - কলিন কাউড্রে, ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সিতে জন্মগ্রহণকারী ইংরেজ ক্রিকেটার ও অধিনায়ক।

১৯৩৫ - পিটার থঙ্গরাজ, ভারতীয় ফুটবলার।

১৯৩৮ - রবি কিচলু, আগ্রা ঘরানার হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীতের ভারতীয় সংগীতশিল্পী।

১৯৫২ - আলাউদ্দিন আলী, আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী বাংলাদেশি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক।

১৯৫৬ - ভারতীয় অভিনেতা ও প্রযোজক অনিল কাপুর।

১৯৭১ - রিকি মার্টিন, পুয়ের্তো রিকান গায়ক।

১৯৯৭ - নীরজ চোপড়া, ভারতীয় ট্র্যাক এবং ফিল্ড বর্শা নিক্ষেপকারী খেলোয়াড়।

মৃত্যু

৬৫৭ - সাহাবী হযরত হুজাইফা (রা.)।

১৫২৪ - পর্তুগিজ নাবিক ও পর্যটক ভাস্কো-দা-গামা।

১৮৬৫ - ব্রিটিশ লেখক ও চিত্রশিল্পী চার্লস লক।

১৯৪৩ - অজয় ভট্টাচার্য, বিখ্যাত বাঙালি গীতিকার।

১৯৭৩ - পেরিয়র ই. ভি. রামস্বামী, ভারতের তামিলনাড়ুর প্রখ্যাত সমাজকর্মী ও রাজনীতিবিদ।

১৯৮৫ - ফেরহাত আব্বাস, আলজেরীয় রাজনৈতিক নেতা এবং প্রথম প্রেসিডেন্ট।

১৯৯৯ - হুয়াঁউ বাতিস্তা দি ওলিভেইরা ফিগেইরেদু, ব্রাজিলের একজন চার তারকাবিশিষ্ট সামরিক জেনারেল ও সাবেক প্রেসিডেন্ট।

২০১৮ - রবীন্দ্র সংগীতে অকাদেমি পুরস্কার বিজয়ী দ্বিজেন মুখোপাধ্যায়, প্রখ্যাত ভারতীয় বাঙালি সুরকার ও সংগীতশিল্পী।

বাংলাদেশ সময়: ১২:২২:০৩   ২৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে মাদ্রাসায় ১৩ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
জামালপুরের অজানা গল্প নিয়ে আবারও পর্দায় ‘ইত্যাদি’
একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ