বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে : এআইজিপি (সিটিটিসি) মো. মাসুদ করিম

প্রথম পাতা » ছবি গ্যালারী » বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে : এআইজিপি (সিটিটিসি) মো. মাসুদ করিম
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪



বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে : এআইজিপি (সিটিটিসি) মো. মাসুদ করিম

আগামীকাল ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুভ বড়দিন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম।

আজ মঙ্গলবার সকাল ১১ টায় রাজধানীর রমনার কাকরাইলে অবস্থিত সেন্ট মেরী’স ক্যাথেড্রালে বড়দিনের সার্বিক নিরাপত্তা মহড়া পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

বড়দিন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, নগরীর প্রতিটি চার্চে সাদা পোশাকে ও ইউনিফর্মে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এছাড়াও এই উৎসবকে ঘিরে সোয়াত, বোম্ব ডিসপোজাল টিমসহ স্পেশালাইজড ইউনিটগুলো দায়িত্ব পালন করবে উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমানে সেনাবাহিনী আমাদের সাথে আছে। তারাও মাঠ পর্যায়ে কাজ করছে। সকলের সহযোগিতায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন হবে।’

বড়দিন উপলক্ষে নিরাপত্তা ঝুঁকি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোনো তথ্য নেই, আমরা অত্যন্ত সতর্ক রয়েছি। প্রতিবারের ন্যায় এবারও বড়দিন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।

এর আগে সেন্ট মেরী’স ক্যাথেড্রাল চার্চে ডিএমপির সিটিটিসির সোয়াট, বোম্ব ডিসপোজাল টিম ও কে-নাইন টিম উদ্ভুত জরুরি পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া হবে তার একটি মহড়া প্রদর্শন করে।

এ সময় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সেন্ট মেরী’স ক্যাথেড্রালের ফাদার এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:১৩:৩৬   ১৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ভাঙা সড়ক দ্রুত সংস্কারের আশ্বাস নাসিক প্রশাসকের
সড়ক দুর্ঘটনায় আহত অটোচালককে নতুন রিকশা দিলেন এমপি মান্নান
ইফতার মাহফিলে আইন কলেজের ভবন নির্মাণের আশ্বাস ডিসির
রমজানে বাজারে জিনিসপত্রের দাম স্থিতিশীল রয়েছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদ সহ্য করব না: অর্থ প্রতিমন্ত্রী
অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ : আমানউল্লাহ আমান
সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের নিয়ে ইফতার করলেন ডা. জুবাইদা রহমান
আমরা গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চাই: ডা. শফিকুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ