গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪



গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল

যারা সন্ত্রাস ও গণহত্যা ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না বলে জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে বিএনপি মহাসচিবের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

সারাদেশে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতারা বিএনপিতে যোগদান করছেন। এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এটা আমার জানা নেই। তবে আমাদের চেয়ারম্যান সাহেবের (তারেক রহমান) নির্দেশ আছে, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না।

সাংবাদিকরা দেশে দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তোরণের উপায় জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, এ জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। জনগণের শাসনকে স্থাপিত করতে হবে। জনগণের যে নির্বাচিত পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই।

বাংলাদেশ সময়: ১৩:০৭:২৩   ৩৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
জামালপুরের অজানা গল্প নিয়ে আবারও পর্দায় ‘ইত্যাদি’
একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ