সচিবালয়ে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে উপদেষ্টারা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সচিবালয়ে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে উপদেষ্টারা
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪



সচিবালয়ে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে উপদেষ্টারা

দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে বুধবার মধ্যরাতে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিস কর্মীদের ছয় ঘণ্টাব্যাপী অক্লান্ত প্রচেষ্টায় সকালে তা নিয়ন্ত্রণে এলে সেখানে যান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এ সময় তারা ক্ষতিগ্রস্ত ভবন ঘুরে দেখেন।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে সচিবালয়ের ৭ নম্বর ভবনের চারপাশ ঘুরে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমিন এস. মুরশিদ।

এ সময় অন্তর্বর্তী সরকারের বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী, গণপূর্ত সচিব মো. হামিদুর রহমান খান, শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান, পুলিশ প্রধান বাহারুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের শুরুতে রাত ১টা ৫৪ মিনিট থেকে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। তবে তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে।

এদিকে, আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় সোহানুজ্জামান নয়ন নামে ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন।

জানা গেছে, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সোহানুজ্জামান নয়ন আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১১:৫০:২৬   ২৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
খাল খননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা হবে - পানি সম্পদ মন্ত্রী
প্রধানমন্ত্রীর আগমন ত্রিশালের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা : এমপি লিটন
আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করেছে আ. লীগ : মঈন খান
আড়াইহাজারে ৬ হাজার ঘনফুট অবৈধ গ্যাস লোড বিচ্ছিন্ন
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশে আরো বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে চায় সিঙ্গাপুর
কৃষি অর্থনীতি শক্তিশালী করতে সরকার কাজ করছে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ