আসন্ন নির্বাচনে ইভিএম থাকছে না: বদিউল আলম

প্রথম পাতা » ছবি গ্যালারী » আসন্ন নির্বাচনে ইভিএম থাকছে না: বদিউল আলম
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪



আসন্ন নির্বাচনে ইভিএম থাকছে না: বদিউল আলম

আসন্ন নির্বাচনে ইভিএম থাকছে না বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত নির্বাচন ব্যবস্থা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

এসময় বদিউল মজুমদার বলেন, ‘ইভিএম যেহেতু মেশিন সেখানে কারিগরি ত্রুটি থাকে। তাই নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ রাখতে ইভিএম মেশিন আর ব্যবহার করা হবে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। অতীতে যারাই নির্বাচনকে বিতর্কিত করেছে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত। তার জন্য সুপারিশ করবে এই সংস্কার কমিশন।’

প্রায় চার ঘণ্টাব্যাপী চলা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসরের প্রতিনিধিরা। যেখানে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সবাই।

উক্ত সভার আলোচ্য বিষয়ে নির্বাচন কমিশনার কাছে সুপারিশ আকারে পেশ করবে সংস্কার কমিশন।

বাংলাদেশ সময়: ১৬:১০:৫২   ২২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক : রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক
ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা
কমনওয়েলথ গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ অ্যাথলেট দলকে ব্রিটিশ হাইকমিশনের সংবর্ধনা
বন্দর, পরিবহন ও লজিস্টিকস সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের বৈঠক
‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী
এআই অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ীদের সংসদ অধিবেশন দেখার ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী
এলডিসি উত্তরণে আরও তিন বছর প্রস্তুতির সময় চেয়ে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইল বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ