বিমানের সিটের নিচে মিলল ২০ সোনার বার, যাত্রী আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » বিমানের সিটের নিচে মিলল ২০ সোনার বার, যাত্রী আটক
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪



বিমানের সিটের নিচে মিলল ২০ সোনার বার, যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানে তল্লাশি চালিয়ে ২০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বিজি ১৪৮ ফ্লাইটের একটি সিটের নিচ থেকে বারগুলো জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা চট্টগ্রাম বিমানবন্দর টিম, বিমানবন্দর নিরাপত্তা শাখা এবং শুল্ক গোয়েন্দা যৌথ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় বিমানের এক যাত্রীকে আটক করা হয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল ঢাকা পোস্টকে বলেন, উদ্ধার হওয়া ২৪ ক্যারেটের সোনার বারগুলোর ওজন প্রায় ২ কেজি ৩৩০ গ্রাম। এগুলোর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৬০ লাখ টাকা। সোনার বারগুলো জব্দ করে রাষ্ট্রের অনূকূলে বাজেয়াপ্ত হবে।

এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় ফৌজদারি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:০৭:২৯   ৪৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ