ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ যাত্রী নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ যাত্রী নিহত
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪



ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ যাত্রী নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় প্রাইভেটকার ও বাইক দুমড়ে মুচড়ে ৫ জন নিহত হয়েছেন। কমপক্ষে আরও ৪ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, মাওয়াগামী প্রাইভেটকারকে পেছন থেকে বেপারী পরিবহনের একটি বাস ধাক্কা দিলে প্রাইভেটকার এবং একটি মোটরসাইকেল দুর্ঘটনা কবলিত হয়।

সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসসহ তাৎক্ষণিক সেখানে থাকা লোকজন দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এতে ঘটনাস্থলেই বাইকে থাকা এক শিশু নিহত এবং আহত ৮ জনকে ঢাকার হাসপাতালে নেয়ার পথে আরও ৪ জন মারা যান। যানবাহনগুলো সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:১৪   ৩০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ