একদল চাঁদাবাজি করে পালিয়েছে, আরেকদল করুক চাই না: জামায়াত আমির

প্রথম পাতা » খুলনা » একদল চাঁদাবাজি করে পালিয়েছে, আরেকদল করুক চাই না: জামায়াত আমির
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪



একদল চাঁদাবাজি করে পালিয়েছে, আরেকদল করুক চাই না: জামায়াত আমির

নিজ দলের নেতাকর্মীদের সতর্ক করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একদল চাঁদাবাজি করে পালিয়েছে। আরেক দল এসে করুক, তা আমরা চাই না।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে যশোর ঈদগাহে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, দেশে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? হাতবদল হয়েছে। এজন্য তো এতো মানুষ শহীদ হননি। আমরা যেন শহীদের রক্তের সঙ্গে বেইমানি না করি। এসব ঘৃণিত কাজ করলে শহীদের সঙ্গে বেইমানি হবে। আপনারা এই ঘৃণিত কাজ করবেন না। ফুটপাত, হাট-ঘাট, বালুমহাল, জলমহাল দখল, চাঁদাবাজিতে কোনো নেতাকর্মী পা দেবেন না।

বিগত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি-অপশাসনের বর্ণনা দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের আগে দেশ দুঃশাসন ও দুর্নীতিতে নিমজ্জিত ছিল। আওয়ামী লীগের ইতিহাসই হলো দুঃশাসন আর দুর্নীতির।

তিনি আরও বলেন, মানুষ কল্পনাও করতে পারেনি ৫ আগস্টে ফ্যাসিবাদী রেজিম শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের সন্তানরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তা দেখিয়ে দিয়েছে।

কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। এ সময় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, মুহাদ্দিস আব্দুল খালেক, মাওলানা আজিজুর রহমান, ঝিনাইদহ জেলা আমির অধ্যাপক আলী আযম, সাতক্ষীরা জেলা আমির শহিদুল ইসলাম মুকুল, চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমীন, মাগুরা জেলা আমির এম বি বাকের, নড়াইল জেলা আমির আতাউর রহমান বাচ্চু, গণ-অভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহর বাবা আব্দুল জব্বার, ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, যশোর জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, যশোর পূর্ব জেলার সাবেক ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল আজিজ, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৬:০২:৪০   ২৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ