দেশ কোনো দলকে ইজারা দেওয়া হয়নি : ধর্ম উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশ কোনো দলকে ইজারা দেওয়া হয়নি : ধর্ম উপদেষ্টা
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪



দেশ কোনো দলকে ইজারা দেওয়া হয়নি : ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তারা যেন লুটপাট করে শেষ করে দিতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। এটা আমাদের সবার দেশ, কারও জমিদারি না। এই দেশ কোনো দলকে ইজারা দেওয়া হয়নি। পাঁচ বছর পর পর ভোট হবে। জনগণ যাকে পছন্দ করবে তাকেই ভোট দেবে। ছলেবলে কৌশলে ক্ষমতার চেয়ার আটকে ধরে গণতান্ত্রিক সংস্কৃতিকে গলা টিপে হত্যা করা কোনো দেশ প্রেমিকের কাজ হতে পারে না।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে ঝালকাঠি নেছারাবাদ কামিল মাদরাসায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, দেশের উন্নয়নে আসুন আমরা একযোগে কাজ করি। আজকে আমরা ক্ষমতায় আছি, বিগত দিনে আরেক দল ছিল, আগামী দিনে আরেক দল আসবে। রাষ্ট্র স্থিতিশীল, সরকার পরিবর্তনশীল।

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর কিছু দুর্বৃত্ত বিভিন্ন জায়গায় লুট, হামলা ও ভাঙচুর করছে। আমরা দায়িত্ব নেওয়ার পর ৯২ জনকে গ্রেপ্তার করেছি এবং ৭০টিরও অধিক মামলা হয়েছে। সে মামলার প্রেক্ষিতে সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যের বিকল্প নেই।

জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মাওলানা শাহ মো. নেছারুল হক, আমিরুল মুসলিহিন খলিলুর রহমান নেছারাবাদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. শহিদুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন নেছারাবাদ মাদরাসার অধ্যক্ষ গাজী শহিদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬:১২:১১   ৪২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ