ক্যারিকের ছোঁয়ায় বদলে গেলো ম্যানইউ, তুলে নিলো টানা চতুর্থ জয়

প্রথম পাতা » খেলাধুলা » ক্যারিকের ছোঁয়ায় বদলে গেলো ম্যানইউ, তুলে নিলো টানা চতুর্থ জয়
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬



ক্যারিকের ছোঁয়ায় বদলে গেলো ম্যানইউ, তুলে নিলো টানা চতুর্থ জয়

মাইকেল ক্যারিকের ছোঁয়ায় যেন বদলে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেলো টানা চার ম্যাচে। এবারের প্রিমিয়ার লিগে এর আগে একবারই সর্বোচ্চ টানা তিনটি ম্যাচ জিতেছিল ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে শনিবার (৭ ফেব্রুয়ারি) টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নেয় রেড ডেভিলরা।

ম্যাচের প্রথম আধ ঘণ্টায় আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোকে হারিয়ে ১০ জনের দলে পরিণত হয় টটেনহ্যাম হটস্পার। ৩৮ মিনিটে ইউনাইটেডকে এগিয়ে নেন ব্রায়ান এমবুমো। এরপর ৮১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রুনো ফের্নান্দেজ। ২৫ ম্যাচে ১২ জয় ও আট ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে প্রিমিয়ার লিগের সফলতম এই দলটি।

ম্যাচ শুরুর ৩৫ সেকেন্ডের মধ্যে দারুণ সুযোগ পায় ইউনাইটেড। তবে ডি-বক্সে ফাঁকায় থেকে কোনাকুনি শট উড়িয়ে মারেন এমবুমো। একাদশ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ক্যাসেমিরোর জোরাল শট ঝাঁপিয়ে আটকে দেন টটেনহ্যাম গোলরক্ষক।

২৯তম মিনিটে নিজেদের দায়ে বড় এক ধাক্কা খায় টটেনহ্যাম। ডি-বক্সের একটু দূরে ক্যাসেমিরোকে বিপজ্জনক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো।

লিগে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া টটেনহ্যাম শক্তি হারিয়ে আরও যেন ব্যাকফুটে চলে যায়। ৩৮তম মিনিটে পিছিয়েও পড়ে তারা। ছোট করে নেওয়া কর্নারের পর, সতীর্থের কাটব্যাক ফাঁকায় পেয়ে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ক্যামেরুনের ফরোয়ার্ড এমবুমো।

দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মধ্যে আরও দুবার জালে বল পাঠায় ইউনাইটেড। তবে দুবারই অফসাইডের কারণে বাতিল হয় গোল। তবে ৮১তম মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যায় ইউনাইটেড। ডান দিক থেকে ডি-বক্সে ক্রস বাড়ান দিয়েগো দালোত, মাথা ছোঁয়ানোর চেষ্টায় ব্যর্থ হন বেনিয়ামিন সেসকো। তবে ছয় গজ বক্সের বাইরে বল পেয়ে প্রথম ছোঁয়ার শটে ব্যবধান বাড়ান ব্রুনো ফের্নান্দেজ।

২৫ ম্যাচে দশম হারের পর ২৯ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে টটেনহ্যাম।

বাংলাদেশ সময়: ০:০৪:৪২   ৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


৭ গোলের থ্রিলারে চেলসিকে উড়িয়ে দিলো পিএসজি
ভালভের্দের হ্যাটট্রিকে সিটিকে হারাল রিয়াল মাদ্রিদ
পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ
অ্যাতলেতিকোয় বিধ্বস্ত টটেনহাম, আতালান্তাকে উড়িয়ে দিল বায়ার্ন
অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন ইরানের ৫ নারী ফুটবলার
এস্তুপিনানের গোলে ডার্বি জিতল মিলান
একদিন আগেই ঢাকায় হাজির পাকিস্তান ক্রিকেট দল
কোয়ার্টার ফাইনালে আর্সেনাল
ইয়ামাল-জাদুতে রিয়ালের সঙ্গে ব্যবধান আরো বাড়াল বার্সেলোনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ