অনির্দিষ্টকাল ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর

প্রথম পাতা » চট্টগ্রাম » অনির্দিষ্টকাল ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬



অনির্দিষ্টকাল ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেয়ার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। এই কর্মসূচির কারণে বন্দরের অপারেশনাল কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে।

রোববার (৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে শ্রমিকরা এই ধর্মঘট শুরু করেন।

সরেজমিনে দেখা গেছে, বন্দরের ভেতরে কোনো ধরনের কাজ হচ্ছে না। জাহাজ থেকে পণ্য খালাস, পণ্য পরিবহন কিংবা ডেলিভারি-সবকিছুই বন্ধ রেখেছেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বন্দরের গেটগুলোতে সকাল থেকেই পুলিশের বিশেষ সতর্ক অবস্থান দেখা গেছে। চার নম্বর গেট এলাকায় সাঁজোয়া যান ও জলকামানের গাড়িও মোতায়েন রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার নৌ উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর শুক্রবার ও শনিবার ধর্মঘট স্থগিত রেখেছিলেন শ্রমিকরা। তবে তাদের দাবি, উপদেষ্টার দেয়া প্রতিশ্রুতির কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় রোববার থেকে আবার অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন তারা।

এবারের কর্মসূচিতে শ্রমিকরা শুধু জেটি বা টার্মিনালে কাজ বন্ধ রাখেননি, বহির্নোঙরে থাকা জাহাজ থেকেও পণ্য খালাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। যেসব জাহাজের পণ্য খালাস প্রায় শেষ পর্যায়ে ছিল, সেগুলোর কাজ কিছুটা চললেও নতুন করে আসা জাহাজগুলো থেকে পণ্য খালাস সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রোববার সকালে সাড়ে ৯টায় প্রায় ২০০ সাধারণ কর্মচারী ও শ্রমিককে বন্দর ভবনের সম্মেলন কক্ষে জরুরি সভায় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিল। তবে আন্দোলনকারীরা এই আহ্বান প্রত্যাখ্যান করেছেন।

বাংলাদেশ সময়: ১২:০৪:৪২   ৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


জনগণের সেবা করতে এসেছি, কোনো দলীয়করণ করা হয়নি: পার্বত্যমন্ত্রী
মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে - পানি সম্পদ মন্ত্রী
অপরাধ দমনে বর্তমান সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে - পার্বত্য প্রতিমন্ত্রী
৩১ দফা বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী : পরিকল্পনা প্রতিমন্ত্রী
হরমুজ প্রণালি পেরিয়ে গ্যাসের ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে, পাইপলাইনে ৪টি
বেশিরভাগ পাম্পে উপচে পড়া ভিড়, মিলছে না তেল
লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্র ও গুলিসহ ৩ ডাকাত গ্রেফতার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সাক্ষাৎ
জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজপথে নামতে প্রস্তুত আছি : আসিফ মাহমুদ
উৎসবে দরিদ্রদের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ