জামালপুরে হারানো মোবাইল উদ্ধার অতঃপর মালিকদের কাছে হস্তান্তর

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে হারানো মোবাইল উদ্ধার অতঃপর মালিকদের কাছে হস্তান্তর
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪



জামালপুরে হারানো মোবাইল উদ্ধার অতঃপর মালিকদের কাছে হস্তান্তর

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন তথ্য প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করে প্রকৃত মোবাইল মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে সরিষাবাড়ী থানা প্রাঙ্গণে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়ার উপস্থিতিতে উদ্ধারকৃত ২০টি মোবাইল ফোন নিজ নিজ মালিকের কাছে হস্তান্তর করা হয়।

এসময় সরিষাবাড়ী থানার এসআই আনোয়ার হোসেন,এসআই অনল, এএসআই মোস্তাক আহমেদ, এএসআই সোহেল ও উদ্ধারকৃত মোবাইল মালিকগণ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, উপজেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময় বেশকিছু মোবাইল ফোন হারিয়ে যায়। পরে মোবাইল মালিকগণ থানায় এসে সাধারণ ডায়েরী করেন। সেই প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মোবাইল মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২:০৬:৩৫   ৪৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর সংবাদ সম্মেলন
সেন্টমার্টিন ভ্রমনের সময়সীমা পুনর্বিবেচনা করা হবে - পরিবেশমন্ত্রী
চকবাজার মার্কেটের আগুন ছড়াল পাশের ভবনেও, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
জাতি গঠনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী
আলফাডাঙ্গায় দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি, নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব
জামালপুরে ​৪ বছর পর মায়ের দেখা, দুই সন্তানের দীর্ঘ প্রতীক্ষার অবসান
নারায়ণগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচি পরিদর্শনে সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন
নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির
বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ