বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের ই-ভিসা চালু

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের ই-ভিসা চালু
বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫



বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের ই-ভিসা চালু

বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীদের জন্য ই-ভিসা চালু করেছে দক্ষিণ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) থেকে ই-ভিসা সুবিধা চালু করেছে দেশটি।

ঢাকার থাইল্যান্ড দূতাবাস জানিয়েছে, বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনে আবেদন করে থাইল্যান্ডের ভিসা নিতে পারবেন। আবেদনের ১০ দিনের মধ্যে ই-মেইলে পাঠানো হবে ই-ভিসা। এই ভিসা নিয়ে থাইল্যান্ডে প্রবেশ করতে পারবেন বাংলাদেশিরা।

অনলাইনে থাইল্যান্ডের ভিসা নেওয়ার জন্য প্রথমে নিজের একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর আবেদন ফর্মপূরণ করতে হবে। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।

ক্যাটাগরি অনুযায়ী ভিসা ফি অনলাইনে দিতে হবে। আবেদন সাবমিট করার পর ১০ দিনের মধ্যেই ই-মেইলে ভিসা চলে আসবে। থাইল্যান্ড ভিসা নেওয়ার জন্য যেতে হবে এই লিঙ্কে:

গত ১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশের সরকারি পাসপোর্টধারীদের ই-ভিসা চালু করেছে থাইল্যান্ড। ২৪ ডিসেম্বর থেকে ঢাকার থাইল্যান্ড ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।

ইতোমধ্যে নিজেদের ৬৯টি দূতাবাসে ই-ভিসা সুবিধা চালু করেছে থাইল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৫:২০:০০   ২৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচি পরিদর্শনে সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন
নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির
বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
সদরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স
চলতি বছর ৪১ হাজার ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী
সদরপুরে কন্যাশিশু দিবস পালিত
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বাংলাদেশ-ইইউ
বোয়ালমারীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ