প্রেমিকাকে বিয়ে করলেন আরমান মালিক

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রেমিকাকে বিয়ে করলেন আরমান মালিক
বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫



প্রেমিকাকে বিয়ে করলেন আরমান মালিক

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী আরমান মালিক তার দীর্ঘদিনের বান্ধবী ফ্যাশন ডিজাইনার আশনা শ্রফকে বিয়ে করেছেন। ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে ভক্ত-অনুরাগীদের এ সুখবর দিয়েছেন নবদম্পতি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, বিয়ের জন্য দু’জনই বেছে নিয়েছিলেন সাবেকি সাজ। আশনা পরেছিলেন কমলা রঙের লেহেঙ্গা ও তার সঙ্গে মানানসই পান্না খচিত গয়না। অন্য দিকে আরমান পরেছিলেন পিচ রঙের শেরওয়ানি। আত্মীয় ও ঘনিষ্ঠ পরিজনদের সাক্ষী রেখেই বিয়ে করলেন এ দম্পতি।

বিয়ের ছবি শেয়ার করে আরমান ক্যাপশনে লিখেছেন, ‘তু হি মেরা ঘর (তুমিই আমার ঘর)।’ রোদের আলো ও ফুলের পাপড়ির ছোঁয়ায় চারহাত এক করলেন তারা।

২০২৩-এর আগস্ট মাসে বাগদান পর্ব সেরেছিলেন আরমান মালিক ও আশনা শ্রফ। তাদের বাগদানের ছবিতেও মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন এ দম্পতি।

বাগদান সারার আগে প্রেমিকার জন্য বিশেষ এক কাজ করেছিলেন গায়ক। ‘কসম সে: দ্য প্রোপোসাল ফর হিস লেডি লভ’ নামে একটি মিউজিক ভিডিও তৈরি করেছিলেন গায়ক। আশনাকে প্রেমের বার্তা দেওয়ার জন্যই এই গান তৈরি করেছিলেন আরমান।

প্রসঙ্গত, আরমান মালিকের গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে, ‘যব তক’, ‘বোল দো না জারা’, ‘বম বম বোলে’, ‘বেসবরিয়া’, ‘সব তেরা’, ‘তুমহে আপনা বনা লেনা’।

বাংলাদেশ সময়: ১৭:০৯:৪৫   ২৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ গাড়িচালকদের অদক্ষতা ও পথচারীদের অসচেতনতা: সড়ক মন্ত্রী
সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, জাতির সম্পদ : রিজভী
দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
মানসম্মত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের মূল লক্ষ্য - আইসিটি মন্ত্রী
প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত, আইসিইউতে চিকিৎসাধীন
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: ৮ মাসে প্রাণ গেল ৫২ জনের
সদরপুরে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ভবন খেজুর তলায় স্থাপনের জন্য মানববন্ধন
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ