চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬



চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী

চিকিৎসকদের বিশ্বমানের আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত হয়ে তা প্রয়োগের মাধ্যমে দেশের চক্ষু চিকিৎসাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন। তিনি বলেন, দেশের চক্ষু চিকিৎসাসেবা আধুনিকায়নের মাধ্যমে চিকিৎসার জন্য রোগীদের বিদেশ গমনের হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।

রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘বাংলাদেশ একাডেমি অব অফথালমোলজি’-এর বার্ষিক সায়েন্টিফিক সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী ৫০ বছর সেবা দিতে পারে এমন দীর্ঘমেয়াদি ও সময়োপযোগী কর্মপরিকল্পনা প্রণয়ন করা হলে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী। একই সাথে চিকিৎসকদের বিভিন্ন জাতীয় নীতিনির্ধারণী ও সিদ্ধান্ত গ্রহণে সুনির্দিষ্ট পরামর্শ দিয়ে সরকারকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে কেউ পিছিয়ে থাকবে না। চক্ষুজনিত রোগে আক্রান্তদের যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনা গেলে এ লক্ষ্য অর্জন সহজতর হবে। তিনি জনকল্যাণে মরণোত্তর চক্ষু ও অঙ্গদানের (Organ Donation) মতো মহৎ উদ্যোগের বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে চিকিৎসকদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথিদের বক্তব্যে উঠে আসে যে, দেশের প্রায় ৫ শতাংশ শিশু জন্মগত বিভিন্ন চক্ষু সমস্যা নিয়ে জন্মায়, যার একটি বড় অংশই সঠিক চিকিৎসায় প্রতিরোধযোগ্য। এছাড়া স্বাস্থ্যখাতে জিডিপির ১.০২ শতাংশ বাজেট বরাদ্দ করায় চিকিৎসকরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ বরাদ্দ আরও বৃদ্ধির আশা ব্যক্ত করেন।

বাংলাদেশ একাডেমি অব অফথালমোলজি-এর সভাপতি অধ্যাপক ডা. মো. আবিদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিপিএস-এর সভাপতি অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর, অফথালমোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ-এর সভাপতি ডা. মোহাম্মদ তৌহিদুর রহমান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জিন্নু রাইন (নিউটন)। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ডা. মো. জানে আলম মৃধা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদকসহ দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসক ও চিকিৎসা খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, দিনব্যাপী আয়োজিত এই সায়েন্টিফিক সম্মেলনে দেশ-বিদেশের ৩৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক তাঁদের গুরুত্বপূর্ণ গবেষণাপত্র (Research Paper) উপস্থাপন করবেন।

বাংলাদেশ সময়: ১৬:০৬:৪৩   ১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাতৃমৃত্যু হ্রাস ও মাতৃ-নবজাতক টিটেনাস নির্মূলে বাংলাদেশকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিনন্দন
খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও গার্লস গাইড গঠন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
কয়ারিয়ায় প্রার্থী তালিকায় ৫ জন, আলোচনায় বর্তমান চেয়ারম্যানের অবকাঠামোগত উন্নয়ন
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী
সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নাটোরে সাক্ষরতা হার ৭৪ শতাংশ
নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ নারী দল
ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ