বন্ধুকে ছাড়াতে পুলিশকে ঘুষ দেয়ার চেষ্টা, রিমান্ডে বাংলাদেশি

প্রথম পাতা » আন্তর্জাতিক » বন্ধুকে ছাড়াতে পুলিশকে ঘুষ দেয়ার চেষ্টা, রিমান্ডে বাংলাদেশি
শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫



বন্ধুকে ছাড়াতে পুলিশকে ঘুষ দেয়ার চেষ্টা, রিমান্ডে বাংলাদেশি

মালয়েশিয়ায় চুরির অভিযোগে গ্রেফতার হওয়া বন্ধুকে ছাড়িয়ে নিতে পুলিশকে ৩ হাজার ৯০০ রিঙ্গিত ঘুষ দেয়ার চেষ্টায় অভিযুক্ত ৩৫ বছর বয়সি এক বাংলাদেশি শ্রমিককে ৭ দিনের রিমান্ড দিয়েছেন দেশটির কুয়ালা সেলাঙ্গর ম্যাজিস্ট্রেট আদালত।

শুক্রবার (৩ ডিসেম্বর) ম্যাজিস্ট্রেট সিতি হাজার আলী এ রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১টা ১০ মিনিটে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি) কুয়ালা সেলাঙ্গর কার্যালয়ে সাক্ষ্য দিতে হাজির হওয়ার সময় সন্দেহভাজন ওই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।

সন্দেহভাজন ওই বাংলাদেশি চুরির অভিযোগে গ্রেফতার হওয়া তার এক বন্ধুকে ছেড়ে দিতে কুয়ালা সেলাঙ্গর পুলিশ স্টেশনের সদস্যদের ঘুষ দেয়ার চেষ্টা করেছিলেন বলে জানা যায়।

সেলাঙ্গর দুর্নীতি দমন কমিশনের পরিচালক দাতুক ওরফে সেলিম জানান, দুদক আইন ২০০৯ এর ১৭ (বি) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:২৫   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


হরমুজ প্রণালিতে অবরোধ : আন্তর্জাতিক বাজারে ফের বাড়ল তেলের দাম
সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদের সম্ভাব্য তারিখ
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৪০০, দাবি তালেবানের
ভারতে আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু
ভূমিধস জয়ে চতুর্থবারের মতো বার্সেলোনার প্রেসিডেন্ট লাপোর্তা
যুক্তরাষ্ট্র যার পাশে সে আসলে ‘নগ্ন’, ব্যাখ্যা দিলেন ইরানের স্পিকার
ইরান যুদ্ধে যোগ নিতে রওনা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা
‘উভচর যুদ্ধজাহাজ’ নিয়ে ইরান যুদ্ধে যাচ্ছে ২৫০০ মার্কিন স্থল সেনা
সবার আগে একটি দেশের ঈদের তারিখ ঘোষণা
ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ