দিনাজপুরে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » দিনাজপুরে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
সোমবার, ৬ জানুয়ারী ২০২৫



দিনাজপুরে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

সেনাপ্রধানের নির্দেশনায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও সুবিধাবঞ্চিত মানুষকে চিকিৎসা সেবা প্রদানসহ নানান জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় দিনাজপুরে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) দিনব্যাপী দিনাজপুর কাহারোল উপজেলার মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার এডিএমএস কর্নেল সৈয়দ নওফেল মাহমুদ।

এ সময় ৪০০ শীতার্ত ও হত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র উপহার দেয়া হয়। এছাড়াও ফ্রি চিকিৎসা ক্যাম্পে সেনাবাহিনীর বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা স্থানীয় ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৫২:২৬   ২৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
ঝালকাঠিতে ৩১ স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে অনুদানের চেক হস্তান্তর
অর্থনৈতিক সংস্কারের সঙ্গে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে : তিতুমীর
সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী
বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী : রুহুল কবির রিজভী
জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কেউ সফল হতে পারে না : মৎস্য প্রতিমন্ত্রী
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধব করতে এসটিএসের সৌন্দর্যবর্ধন করল ডিএসসিসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ