বেগম জিয়ার জানাজা বুধবার, দাফন জিয়াউর রহমানের পাশে: সালাহউদ্দিন আহমদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেগম জিয়ার জানাজা বুধবার, দাফন জিয়াউর রহমানের পাশে: সালাহউদ্দিন আহমদ
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫



বেগম জিয়ার জানাজা বুধবার, দাফন জিয়াউর রহমানের পাশে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সময় সংবাদকে তিনি এ কথা জানান।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বুধবার বাদ জোহর মানিকমিয়া এভেনিউয়ে বেগম জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে দাফন করা হবে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের ঠিক পাশে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট ১৯৪৫ জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।

গৃহবধূ থেকে রাষ্ট্রনায়কে উত্তরণের এই পথে চাপের কাছে নতি স্বীকার না করা এক সংগ্রামী ব্যক্তিত্ব তিনি। গণতন্ত্র, মাটি ও মানুষের প্রশ্নে আপসহীন এই নেত্রী চার দশকের পথচলায় হয়ে ওঠেন জাতীয় ঐক্যের প্রতীক। তার নামের সঙ্গে নব্বইয়ের দশকেই জুড়ে যায় ‘আপসহীন’ শব্দটি। ১৯৮১ সলের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর ’৮২ সালে জিয়ার হাতে গড়া দল বিএনপির হাল ধরেন বেগম জিয়া। সহজাত দৃঢ়তায় স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে নেতৃত্বের আসনে আসীন হন তিনি।

সেই সময় স্বৈরাচার এরশাদের আহ্বানে সাড়া দিয়ে ’৮৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিলেও খালেদা জিয়া ছিলেন অনড়-অবিচল। সেই দৃঢ়তা পতন ডেকে আনে এরশাদের। সব সমীকরণ পাল্টে দিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় আনে দেশের জনগণ। ৩ বার দেশের প্রধানমন্ত্রী হন তিনি।

২০০৮ পরবর্তী আওয়ামী লীগ সরকারের শাসনে দুর্বিষহ হয় তার জীবন। চক্রান্তমূলক নানা মামলায় জড়ানো হয় বেগম জিয়াকে। উচ্ছেদ হন নিজ বাড়ি থেকে, স্বৈরাচারের রোষানলে জেলখানার নিষ্পেষণে শেষে মৃত্যু হয় ছোটো ছেলের। আর ২০১৮ সালে কারাগারে অন্তরীণ হওয়ার পর থেকেই একে একে জটিলতা বাধে শরীরে।

বাংলাদেশ সময়: ১২:১৩:১৬   ২৮৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরের প্রতিটি ইউনিয়নে লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগ
সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে পুড়ল ৩ দোকান ও মোটরসাইকেল
কালকিনিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে পর্যালোচনা সভা
সরকারি নীতিমালা মেনেই ডিলারশিপ পাওয়ার দাবিতে আলফাডাঙ্গায় এনামুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এনামুলের সংবাদ সম্মেলন
গোপালগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ২০, গুলিবিদ্ধ ৪
ইতিহাসের এই দিনে
জামালপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার নিজাম কারাগারে
সরিষাবাড়িতে নারীকে উত্ত্যক্ত করায় যুবক আটক, তদন্তের নির্দেশ
বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত
বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ