ঘন কুয়াশায় ধলেশ্বরী ব্রিজে পিকআপ-ট্রাক সংঘর্ষ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঘন কুয়াশায় ধলেশ্বরী ব্রিজে পিকআপ-ট্রাক সংঘর্ষ
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫



ঘন কুয়াশায় ধলেশ্বরী ব্রিজে পিকআপ-ট্রাক সংঘর্ষ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়ার ধলেশ্বরী সেতু এলাকায় ঘন কুয়াশার কারণে ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিকআপের চালক আহত হয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে ধলেশ্বরী টোল প্লাজার আগে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে একটি পিকআপ ভ্যানের চালক রাস্তার স্পিড ব্রেকার দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারান। এতে পিকআপটি সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে পিকআপের চালক গাড়ির ভেতরে আটকে পড়েন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। পরে আহত চালককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত পিকআপটি বর্তমানে হাইওয়ে থানায় রয়েছে। ঘন কুয়াশার কারণে ওই সময় এক্সপ্রেসওয়ের ওই অংশে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১২:১৭:১৩   ১৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ