নৈতিক শিক্ষা ও সৎসঙ্গ ছাড়া মাদক-অপসংস্কৃতি বন্ধ সম্ভব নয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » নৈতিক শিক্ষা ও সৎসঙ্গ ছাড়া মাদক-অপসংস্কৃতি বন্ধ সম্ভব নয়
সোমবার, ৬ জানুয়ারী ২০২৫



নৈতিক শিক্ষা ও সৎসঙ্গ ছাড়া মাদক-অপসংস্কৃতি বন্ধ সম্ভব নয়

বক্তাবলী পরগণা মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির উদ্যোগে “মাদক ও অপসংস্কৃতির ভয়াল থাবায় সামাজিক অবক্ষয় থেকে উত্তরণ” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সোমবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় বক্তাবলী আমজাদ কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়।

সেমিনারের সভাপতিত্ব করেন আলীর টেক মাদরাসার মুহতামিম হাফেজ আতাউল হক। প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা আলহাজ মুহাম্মাদ গিয়াস উদ্দীন, সাবেক সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৪। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মুহা. শরীফুল ইসলাম, গাজীপুরের বাসন থানার এস.আই আজিজুল হক, এবং অন্যান্য নেতৃবৃন্দ।

বিশেষ অতিথি মুফতি মাসুম বিল্লাহ তার বক্তব্যে বলেন, “নৈতিক শিক্ষা ও সৎসঙ্গ ব্যতীত মাদক এবং অপসংস্কৃতি বন্ধ করা সম্ভব নয়। আজকের দিনে অনেক সম্ভ্রান্ত পরিবারের সন্তানরা সঙ্গ দোষের কারণে মাদকাসক্ত হচ্ছে, এবং অপ্রয়োজনীয় মোবাইল-ইন্টারনেট ব্যবহারের ফলে অপসংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে। আমাদের সন্তানদের এসব থেকে দূরে রাখতে হবে এবং তাদেরকে সঠিক নৈতিক শিক্ষা দিতে হবে।”

সেমিনারে উপস্থিত ছিলেন আল্লামা আব্দুল কাদির, মাওলানা আবু তাহের জিহাদী, মুফতি নূরুল আমীন কাসেমী, মাওলানা হানজালা পীরজাদা বাহাদুরপুর, মুফতী যাকারিয়া মাহমুদ, মুফতী মাহমুদ হাসান কাসেমীসহ অন্যান্য উলামায়ে কেরাম।

বাংলাদেশ সময়: ২২:২৭:০৮   ৩৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৯ বছর পর জাপানের পর্দায় আমির খান, আসছে ‘সিতারে জমিন পার’
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে মুক্ত করেছি: সাখাওয়াত
অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন এসপি
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ