মাগুরায় চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদ রাব্বির কন্যা শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

প্রথম পাতা » খুলনা » মাগুরায় চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদ রাব্বির কন্যা শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান
সোমবার, ৬ জানুয়ারী ২০২৫



মাগুরায় চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদ রাব্বির কন্যা শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে মাগুরায় ‘শহিদ’ মেহেদী হাসান রাব্বির সদ্য ভূমিষ্ট কন্যা সন্তানের খোঁজ-খবর নিতে সংশ্লিষ্ট পরিবারের সাথে দেখা করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

আজ সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামে শহিদ রাব্বির বাসায় গিয়ে তার কন্যা সন্তানের খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি পরিবারের নিকটাত্মীয়দের সাথে সাক্ষাৎ করে তারেক রহমানের সহমর্মিতা ও পাশে থাকার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন, বিএনপি নেতা লুৎফুল বারি মুকুল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মশিউর রহমান মোহান, ঢাকা কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটি শহিদ রাব্বির কন্যা সন্তানের জন্য উপহার সামগ্রী পৌঁছে দেন এবং কন্যা শিশুর জন্য মাসিক ভাতা দেওয়ার কথা জানান।

এ সময় শহিদ রাব্বির স্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২২:১৯:৫৯   ৫০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ