৪ উইকেটের জয়ে সিরিজ বাঁচিয়ে রাখল বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » ৪ উইকেটের জয়ে সিরিজ বাঁচিয়ে রাখল বাংলাদেশ
বুধবার, ৮ জানুয়ারী ২০২৫



৪ উইকেটের জয়ে সিরিজ বাঁচিয়ে রাখল বাংলাদেশ

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে লিড নিয়েছিলেন শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল। তাই সিরিজ বাঁচাতে আজকের ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে এসে ঘুরে দাঁড়াতে পেরেছে জুনিয়র টাইগ্রেসরা। লঙ্কান মেয়েদের ৪ উইকেটের হারিয়েছে বাংলাদেশ।

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৪ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

১১০ রানের রানের লক্ষ্য তাড়ায় শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। প্রথম দুই বলে সাজঘরে ফেরেন মোসাম্মত ঈভা ও সুমাইয়া আক্তার সুবর্ণা। শুরুর চাপ সামলে তৃতীয় উইকেটে ৫২ বলে ৪৩ রানের জুটি গড়েন সাদিয়া ও ফাহমিদা। ২৮ বলে ২৪ রান করে সাদিয়া ফিরলে ভাঙে সেই জুটি।

এরপর অধিনায়ক সুমাইয়া আক্তারের সঙ্গে ৩১ বলে ৩৩ রান যোগ করেন ফাহমিদা। পরে রান আউট হয়ে ফেরেন ফাহমিদা। ৪২ বলের ইনিংসে ৪টি চার মারেন তিনি। সুমাইয়ার ব্যাট থেকে আসে ১৩ রান। শেষ দিকে ৩ চারে ১৮ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসে দলের জয় নিশ্চিত করেন আফিয়া।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারায় শ্রীলঙ্কা। শেষদিকে হিরুনি হানসিকা ও শাশিনি গিমহানির ২১ বলে ৩৬ রানের জুটি গড়লে কোনোরকমে একশ পার হয় লঙ্কানদের রান। হানসিকা ১৯ বলে ২৪ ও গিমহানি ৭ বলে ১৪ রানের ক্যামিও ইনিংস খেলেন।

চার ম্যাচ সিরিজে এটি বাংলাদেশের প্রথম জয়। প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে আছে লঙ্কানরা। একই মাঠে বৃহস্পতিবার শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল।

এই দ্বিপাক্ষিক সিরিজ শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে শনিবার শ্রীলঙ্কা থেকেই মালয়েশিয়া যাবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৭:২৩:৪৮   ৪৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ