শহিদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

প্রথম পাতা » ছবি গ্যালারী » শহিদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
বুধবার, ৮ জানুয়ারী ২০২৫



শহিদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেছেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের জুলাইয়ে পুলিশের গুলিতে নিহত হন।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-র উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-র উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম গতকাল (৭ জানুয়ারি, ২০২৫) রাত পৌনে ১১টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়ায় বাবনপুর গ্রামে শহিদ আবু সাঈদের কবরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

কবর জিয়ারত শেষে রাবি ও বাউবি উপাচার্য শহিদ আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজ নেন এবং তাদের সাথে কথা বলেন। এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন-অর রশিদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৩১:১৫   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সকল গণতান্ত্রিক আন্দোলনের শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা - স্বরাষ্ট্রমন্ত্রী
লাইসেন্সবিহীন সার বিক্রি করায় জামালপুরে অসাধু ব্যবসায়ীকে জরিমানা
উৎসবমুখর আয়োজনে আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফের ১৪ বছর পূর্তি
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহবান রাষ্ট্রপতির
পরিবারের সুস্থতা ও সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় প্রবাসী আকাশ মিয়ার বাসভবনে মিলাদ ও দোয়া
সদরপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর
জামালপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শামীম গ্রেপ্তার
বেতন ও কারখানা খোলার দাবিতে ফতুল্লায় ইউনাইটেড এ্যাপারেলের শ্রমিকদের অবরোধ
আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন ও সুশাসন নিশ্চিত করায় সরকারের জোর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ