চুয়াডাঙ্গায় বইছে শৈত্যপ্রবাহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » চুয়াডাঙ্গায় বইছে শৈত্যপ্রবাহ
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫



চুয়াডাঙ্গায় বইছে শৈত্যপ্রবাহ

এক দিনের ব্যবধানে তাপমাত্রা ৫ ডিগ্রি কমে শৈত্যপ্রবাহ বইছে চুয়াডাঙ্গায়। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটেখাওয়া ছিন্নমূল মানুষ। সময়মতো কাজে যেতে পারছেন না তারা।

ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজ-কর্মও। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে সরকারি ও বেসরকারি উদ্যোগে।

চুয়াডাঙ্গায় এ বছর ৩০ লাখ টাকা ও ১০ হাজার পিস কম্বল বরাদ্দ এসেছে। সরকারিভাবে বরাদ্দ পাওয়া এসব শীতবস্ত্র ও অর্থ বিতরণ কার্যক্রম চলছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ৯৫ ভাগ। আগামী কয়েক দিন এমন অবস্থা বিরাজ করতে পারে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:৫২:৫৮   ২৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে চেক হস্তান্তর
বন্যাকবলিত ঋণগ্রহীতাদের চলতি মাসের কিস্তি আদায় না করার অনুরোধ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
সিদ্ধিরগঞ্জে সীমানা প্রাচীর ধসে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক
নজরুলক পাঠ্যপুস্তক, গবেষণা ও ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান
জমির উদ্দিনের মৃত্যু জাতীয় সংসদে শোক, সরকার ও বিরোধীদলের স্মৃতিচারণ
সরকার ব্যাংক লুট ও অর্থ পাচারকারীদের সঙ্গে আপস করবে না : অর্থমন্ত্রী
জামালপুরে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ের টিনের চাল বিক্রি করে দিল বিএনপি নেতাকর্মীরা
টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, সেবার মানোন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ