জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫



জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে, নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে, একটি রাজনৈতিক দল অন্য কিছু দলের সাথে জোটবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের জন্য চাপ সৃষ্টি করছে।

তিনি বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই, নির্বাচনের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র চলছে। জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়া উচিত এবং নির্বাচন অবশ্যই ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হতে হবে। তা না হলে, বাংলাদেশের মানুষ এটি মেনে নেবে না।’

নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলেক্ষে আয়োজিত সমাবেশে ফখরুল ইসলাম এসব কথা বলেন।

কোনও দলকে সরাসরি উল্লেখ না করে তিনি বলেন, ওই দলটি জোট গঠন করেছে এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে গণভোট করার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে।

বিএনপি মহাসচিব জোর দিয়ে বলেন, জনগণের অর্থ সাশ্রয় এবং মূল নির্বাচনের গুরুত্ব বজায় রাখার জন্য গণভোট জাতীয় নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হওয়া উচিত।

তিনি বলেন, ‘দুইবার ভোট দিতে হলে প্রচুর অর্থ ব্যয় হবে এবং এটি মূল নির্বাচনের গুরুত্ব কমিয়ে দেবে।’

যুবসমাজকে দলের আন্দোলন এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘আসুন আমরা আমাদের ত্যাগের প্রতি, আমাদের হাজার হাজার শহীদ নেতাকর্মীর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এগিয়ে যাই এবং আমাদের বিজয় নিশ্চিত করি।’

বিএনপি মহাসচিব আসন্ন নির্বাচনে অংশগ্রহণে বিএনপির দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমরা নির্বাচনে অংশগ্রহণ করব এবং এই নির্বাচনে আমরা জয়লাভ করব এবং একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘আধুনিক গণতান্ত্রিক আন্দোলনের নেতা’ হিসেবে উল্লেখ করে ফখরুল বলেন, তারেক রহমানের ঘোষিত বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি দেশকে এগিয়ে নিয়ে যাবে।

তিনি বলেন, বিএনপির সমর্থনে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কাজ শুরু করেছে এবং প্রায় এক বছরের প্রস্তুতির পর, ১৭ অক্টোবর সকল দল একমত পোষণ করে, যেখানে সাধারণ ঐকমত্য ছিল সেই বিষয়গুলোতে সকলে স্বাক্ষর করে।

বাংলাদেশ সময়: ২৩:১১:২৮   ১৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


‘বিজয় মানে মাথা নত করে কৃতজ্ঞ হওয়া’
বিজয়ের ৫৪ বছরে প্রত্যাশার তুলনায় প্রাপ্তি কম : ধর্ম উপদেষ্টা
ফরিদপুরে ককটেল, বিস্ফোরক সরঞ্জামসহ যুবক আটক
রাজশাহীতে বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
রাজশাহীতে বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ : নাহিদ ইসলাম
মহান বিজয় দিবস উপলক্ষে বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রদান
বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা
সৌদি আরবে মহান বিজয় দিবস উদ্‌যাপিত
১৬ ডিসেম্বরের প্রত্যয় থেকেই জুলাই গণ-অভ্যুত্থান : আসিফ নজরুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ