সাখাওয়াত-টিপুর নেতৃত্বে মহানগর বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাখাওয়াত-টিপুর নেতৃত্বে মহানগর বিএনপির বর্ণাঢ্য র‍্যালি
শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫



সাখাওয়াত-টিপুর নেতৃত্বে মহানগর বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামন থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু সড়ক হয়ে দুই নম্বর রেলগেট এ গিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “দেশে বিএনপির মনোনয়নের তালিকা চূড়ান্ত নয়। যখন চূড়ান্ত করা হবে, তখন দলের পক্ষ থেকে ধানের শীষ প্রার্থীকে বিজয় করাতে আমরা ঝাঁপিয়ে পড়ব; আমাদের মধ্যে কোন দ্বিধা-বিভেদ থাকবে না।”

তিনি আরও বলেন, “যারা চূড়ান্ত মনোনয়ন দাবি করছেন, তাদেরকে জানাই—এই তালিকা চূড়ান্ত নয়। আমরা দল ও ধানের শীষের পক্ষে আছি। আগামী নির্বাচনে আমরা আমাদের বুকে তাজা রক্ত দিয়ে হলেও ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করব ইনশাআল্লাহ।”

র‍্যালি পরিচালনায় ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ রেজা রিপন, সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৪০:২৭   ৩০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানের প্রয়াণ
ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার নির্দেশ ডিসির
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, জ্বালানি-সুরক্ষিত ও টেকসই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান করেন স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ