না’গঞ্জে জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন এর শীতবস্ত্র কম্বল বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » না’গঞ্জে জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন এর শীতবস্ত্র কম্বল বিতরণ
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫



না’গঞ্জে জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন এর শীতবস্ত্র কম্বল বিতরণ

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ সদর উপজেলার নয়াপাড়া রোড পাইকপাড়ায় অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারী) সকালে দারুন নাজাত খানকায়ে ফুরফুরা শরীফে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

উক্ত সময় কাজী মেফতাহ উদ্দিন জসিম বলেন- এটা আমাদের তরফ থেকে আপানাদের শীতের উপহার, এটি কোন দান নয়। আমরা আমাদের সাধ্যমতো এ-ই শীতে আপনাদের পাশে দাঁড়িয়েছি। যদিও আমাদের উচিত ছিলো সকলের বাড়ি বাড়ি গিয়ে এ-ই শীতবস্ত্র পৌঁছে দেয়া।

তিনি আরও বলেন- স্বেচ্ছাসেবী সংগঠন জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন এর এটি দ্বিতীয় আয়োজন। এর আগেও ১৫ ডিসেম্বর সংগঠনটি নগরীর রেল স্টেশন এলাকায় ভাসমান ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে।

জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি হাকীম কাজী মেফতাহ উদ্দিন জসিম’র সভাপতিত্বে ও-ই শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মুফতি হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নেয়ামত উল্লাহ, প্রচার সম্পাদক কাজী মহিউদ্দিন আলিফ, দফতর সম্পাদক আল আমিন হাসান, সদস্য রিজওয়ান খাঁন, তাজ ইসলাম, মীম, ইতি, রুমা খানম, আল আমিন মিশর প্রমূখ।

বাংলাদেশ সময়: ২১:৪২:২৫   ২৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জালকুড়িতে মশক নিধন কার্যক্রম উদ্বোধনে নাসিক প্রশাসক সাখাওয়াত
৮ এপ্রিল খুলছে নাসা মেইনল্যান্ড গার্মেন্টস : শ্রমমন্ত্রী
খাতা মূল্যায়নে অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি নিশ্চিতের নির্দেশনা : শিক্ষামন্ত্রী
নারায়ণগঞ্জে হাজীদের জন্য ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রথম ত্রৈমাসিক বাজেট বাস্তবায়ন প্রতিবেদন সংসদে উপস্থাপন
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স - সমাজকল্যাণ মন্ত্রী
সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না - পার্বত্য মন্ত্রী
হামের পরিস্থিতি মোকাবেলায় আইসোলেশন ও আইসিইউ প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদে একাধিক বিল পাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ