পরিবেশ দূষণ রোধে বিশেষ অভিযানে ৬৫টি ইটভাটা বন্ধ, ২৫টি বন্ধে নির্দেশনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরিবেশ দূষণ রোধে বিশেষ অভিযানে ৬৫টি ইটভাটা বন্ধ, ২৫টি বন্ধে নির্দেশনা
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫



পরিবেশ দূষণ রোধে বিশেষ অভিযানে ৬৫টি ইটভাটা বন্ধ, ২৫টি বন্ধে নির্দেশনা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর সারা দেশে ২ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ৭৪টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ২০৬টি মামলার মাধ্যমে ৪ কোটি ৫৩ লাখ ৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় এবং ৬৫টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়। ২৫টি ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা এবং ১৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

অপরদিকে, আজ বগুড়া, গাজীপুর, যশোর, কুমিল্লা, মাগুড়া, ফরিদপুর ও টাংগাইল জেলায় ২৩টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২৫ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় ও ১৮টি ভাটার কার্যক্রম বন্ধ করা হয়। গাজীপুরে এক ভাটা মালিককে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ঢাকার শাহবাগে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি পরিবহনের চালককে ১০ হাজার টাকা জরিমানা করা-সহ ফিটনেসবিহীন ৪টি গাড়ি ডাম্পিং করা হয়।

চুয়াডাঙ্গায় শব্দদূষণ রোধে ৩টি হাইড্রোলিক হর্ন জব্দ ও ৩টি যানবাহনের চালককে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী ৩টি স্টিল মিল থেকে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পলিথিন উৎপাদন ও ব্যবহার রোধে কুমিল্লা, পিরোজপুর, হবিগঞ্জ ও ঢাকায় ৩৮ হাজার টাকা জরিমানা আদায় এবং ২১১.৫ কেজি পলিথিন ও ৬৫ বস্তা কাঁচামাল জব্দ করা হয়। একটি কারখানা সিলগালা করা হয়।

ঢাকার বসিলা ও আফতাব নগরে খোলা নির্মাণ সামগ্রী রাখার দায়ে ৮টি প্রতিষ্ঠান থেকে ৩৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

পরিবেশ অধিদপ্তরের দূষণ বিরোধী বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১:৫২:০১   ২৯১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা থাকবে না: মামুন মাহমুদ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
নুসরাতের বাড়িতে পেট্রোলবোমার আলামত নেই, শর্টসার্কিট হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
‘সরকারের কাছে কোনো জবাব প্রত্যাশা করি না’: সংসদে নাহিদ ইসলাম
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ