তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হলে কোনো অপশক্তিই তাদের আটকে রাখতে পারবে না: সারজিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হলে কোনো অপশক্তিই তাদের আটকে রাখতে পারবে না: সারজিস
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫



তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হলে কোনো অপশক্তিই তাদের আটকে রাখতে পারবে না: সারজিস

তরুণ প্রজন্মের সবাই ঐক্যবদ্ধ হলে কোনো অপশক্তিই তাদের আটকে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (১০ জানুয়ারি) ভোলা শহরের বিভিন্ন সড়কে জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এক পথসভায় এ কথা বলেন তিনি। দুপুরে ভোলা বালক উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন ইলিশা বাসস্ট্যান্ড এলাকায় এ পথসভার আয়োজন করা হয়।

জনগণের উদ্দেশে সারজিস আলম বলেন, আগামীর বাংলাদেশে আপনারা সত্যকে সত্য বলবেন ও মিথ্যাকে মিথ্যা বলবেন, ভালোকে ভালো ও খারাপকে খারাপ বলবেন। আর যদি খারাপকে খারাপ না বলেন, তাহলে কয়েক বছর পরে সেই খারাপ লোকই আপনার গলা চেপে ধরবে।

সারজিস আলম বলেন, সাধারণ মানুষ সবাই ঘোষণাপত্রে প্রথমেই শেখ হাসিনার ফাঁসি দেখতে চায়। তিনি দেশে গোপালগঞ্জের যে সিন্ডিকেট বসিয়েছেন, তা শেষ করে সমতার একটি সিস্টেম চায় মানুষ।

সারজিস আরও বলেন, অভ্যুত্থানে আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। যে শব্দগুলো আমরা ধারণ করি বাংলাদেশকে নিয়ে, যে শব্দগুলো আমরা দেখি; সেই শব্দগুলো একটি ঘোষণাপত্রে লিখিত আকারে থাকা প্রায়োজন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সারজিস আলম ভোলায় আন্দোলনে শহীদ জসিম উদ্দিনের বাড়িতে গিয়ে স্বজনদের খোঁজখবর নেন এবং তার কবর জিয়ারত করেন। পরে জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন।

বাংলা স্কুল মোড়, সদর রোড, চক বাজার, নতুন বাজারে হেঁটে হেঁটে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন সারজিস আলম। পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, সদস্য আরিফুল রহমান তুহিন, আব্দুল আল মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এম এ নাঈম ও ভোলা সমন্বয়ক ইসরাফিল হোসাইন জাবির।

বাংলাদেশ সময়: ১৭:১৩:৫৩   ২৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ
বাংলাদেশিরা কবে থেকে ভারতীয় ভিসা পাবেন, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন!
সালথায় সম্পত্তি নিয়ে মাকে পিটিয়ে রক্তাক্ত করল সন্তানরা
ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক আহত
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
গ্রেপ্তারের ৬ দিনের মাথায় কারামুক্ত শিরীন শারমিন
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ২২০০ লিটার অবৈধ জ্বালানি জব্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ