গঠনমূলক অগ্রগতি হলে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে পারে ইইউ: কাল্লাস

প্রথম পাতা » আন্তর্জাতিক » গঠনমূলক অগ্রগতি হলে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে পারে ইইউ: কাল্লাস
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫



গঠনমূলক অগ্রগতি হলে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে পারে ইইউ: কাল্লাস

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার নতুন শাসকরা একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন এবং সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দেশটির ওপর তাদের নিষেধাজ্ঞা শিথিল করা শুরু করতে পারে বলে জানিয়েছেন ব্লকের শীর্ষ কূটনীতিক কাইজা কাল্লাস।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে এএফপি জানায়, ইইউ’র পররাষ্ট্রনীতি প্রধান কাইজা কাল্লাস শুক্রবার এক্স-এ লিখেছেন, ‘গঠনমূলক অগ্রগতি হলে ইইউ ধীরে ধীরে নিষেধাজ্ঞা শিথিল করতে পারে।’

রোমে অনুষ্ঠিত পশ্চিমা শক্তিগুলোর এক বৈঠকের পরের দিন তার এই মন্তব্য এলো।

বাংলাদেশ সময়: ১৮:১৮:১৬   ২৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ