ইসরাইলের দিকে ধেয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলের দিকে ধেয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র
সোমবার, ২ মার্চ ২০২৬



ইসরাইলের দিকে ধেয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র

ইসরাইলের সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, দেশটির দিকে আরও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করতে কাজ করছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

সোমবার (২ মার্চ) স্থানীয় সময় সকালে এ কথা জানায় ইসরাইলি সামরিক বাহিনী।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বাসিন্দাদের বাংকারে আশ্রয় নিতে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সুরক্ষিত স্থানে থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে রোববার রাতভর কিছুটা বিরতি দিয়ে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে আবারও ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত কাতার, কুয়েত, বাহরাই ও সংযুক্ত আরব আমিরাতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এদিকে ইরানকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)। সেইসঙ্গে জোটের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নিজেদের রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রোববার (১ মার্চ) জিসিসির সদস্য দেশগুলো বৈঠকে বসে। তাদের দাবি, ইরানের হামলায় সদস্য রাষ্ট্রগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে বেসামরিক স্থাপনা ও আবাসিক এলাকাও লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের হামলার নিন্দা জানিয়ে সংগঠনটি এক বিবৃতিতে অভিযোগ করেছে, ইরান তাদের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

বাংলাদেশ সময়: ১৩:২৩:৩৬   ১৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প
একে একে ইমরান খানের তিন বোনই আটক
মতপার্থক্য ভুলে একসঙ্গে ট্রাম্প-মামদানি
ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি
যুদ্ধের কারণে ইরানের অর্থনীতিতে বড় ধাক্কা
আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ট্রাম্পের সঙ্গে গ্রিনল্যান্ড চুক্তিকে ‘বাধ্যতামূলক’: ডেনমার্ক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ