কুয়েতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » কুয়েতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
রবিবার, ১ মার্চ ২০২৬



কুয়েতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ড্রোন হামলার ঘটনা ঘটে। এ হামলায় বিভিন্ন দেশের অন্তত ১২ জন আহত হন। আহতদের মধ্যে চারজন বাংলাদেশি প্রবাসী কর্মী রয়েছেন, যারা বিমানবন্দরে কর্মরত ছিলেন।

আহত বাংলাদেশিরা বর্তমানে কুয়েতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের দেখতে ও খোঁজখবর নিতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন হাসপাতালে যান। তিনি আহতদের চিকিৎসার সবশেষ অবস্থা সম্পর্কে অবগত হন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন-এর সঙ্গে কথা বলেন সময় সংবাদের কুয়েত প্রতিনিধি। এ সময় সৈয়দ তারেক হোসেন সময় সংবাদকে বলেন, তিনি কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান এবং গুজব বা যাচাইহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার নির্দেশনা দেন।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) কুয়েত বিমানবন্দরে সংঘটিত ড্রোন হামলায় আহত চার বাংলাদেশি প্রবাসীর পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন­:

আমিনুল ইসলাম
জেলা: ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর), গ্রাম: দৌলতপুর
আঘাতের ধরন: পায়ে গুরুতর আঘাত
চিকিৎসা: স্কিন গ্রাফটিং প্রয়োজন
বর্তমান অবস্থা: স্থিতিশীল

রকিবুল ইসলাম
জেলা: পাবনা (সাঁথিয়া), গ্রাম: ভুলবাড়িয়া
আঘাতের ধরন: সামান্য

মাসুদুর রহমান
জেলা: নোয়াখালী (বেগমগঞ্জ), গ্রাম: লতিফপুর
আঘাতের ধরন: সামান্য

দুলাল মিয়া
জেলা: কুমিল্লা (জোনা), গ্রাম: পাথালিয়া কান্দি
আঘাতের ধরন: সামান্য

দূতাবাস সূত্রে জানা গেছে, আহত চারজনের মধ্যে তিনজন আশঙ্কামুক্ত এবং একজনের চিকিৎসা বিশেষ নজরদারিতে চলছে। কুয়েতে বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। রাষ্ট্রদূত আরও জানান, প্রবাসী বাংলাদেশিদের যেকোনো জরুরি পরিস্থিতিতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে এবং কুয়েত সরকারের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান পুনর্ব্যক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:০২:১২   ১৫১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪
ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে
বড় বিপর্যয়ের মুখে নেতানিয়াহু: ক্ষমতা হারানোর শঙ্কায় ইসরায়েলি প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে সম্মত ইরান, পাকিস্তান, তুরস্ক ও সৌদি
লুলার ‘ঐতিহাসিক বিজয়’-এ বিশ্বনেতাদের অভিনন্দন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন
উন্নত ভবিষ্যৎ গড়তে বৈশ্বিক সুশাসন ফোরামের আয়োজন চীনের
শ্রীলঙ্কায় চিকিৎসা চেয়েছেন আটকে পড়া ইরানি নাবিকেরা
ফ্রান্সের বিক্ষোভ সামলাতে বিপাকে ম্যাখোঁ সরকার
পুরো পশ্চিম তীর অবরুদ্ধ করতে সেনাবাহিনীকে প্রস্তুত হতে বললেন নেতানিয়াহু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ