বাংলাদেশ-ভারত সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত বিএসএফের

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশ-ভারত সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত বিএসএফের
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫



বাংলাদেশ-ভারত সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত বিএসএফের

উত্তেজনা নিরসনে বাংলাদেশ-ভারত সীমান্তে বেড়া নির্মাণের সিদ্ধান্ত থেকে আপাতত সরে দাঁড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (১০ জানুয়ারি) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বেঙ্গল ফ্রন্টিয়ারের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানায় টাইমস অব ইন্ডিয়া।

ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার পশ্চিমবঙ্গের মালদার বৈষ্ণবনগরে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। কিন্তু, এতে আপত্তি জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে আবারও মঙ্গলবার বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। তবে ওইদিন পতাকা বৈঠকের পর নির্মাণকাজ ফের বন্ধ করা হয়।

বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের সিনিয়র এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, যেহেতু বেড়া নির্মাণ জরুরি নয়, তাই অপ্রয়োজনীয় উত্তেজনা এড়াতে নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দ্রুত কাজ শুরু হবে। তবে, আমরা কোনো দিন-তারিখ নির্ধারণ করছি না।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জের একটি গ্রামে মাটির বাঙ্কার তৈরি করা হয়েছে। যেখানে পাহারা দিচ্ছেন বিজিবির সদস্যরা। ওই সময় সাধারণ মানুষকেও সেখানে পাহারা দিতে দেখা যায়।

এ মুহূর্তে বাংলাদেশ-ভারত সীমান্তের ওই জায়গায় কোনো উত্তেজনা নেই বলে দাবি করেছেন বিএসএফের কর্মকর্তারা।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ২ হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে, যার ৫০ শতাংশেই কোনো বেড়া নেই। এর মধ্যে মালদার ১৭২ কিলোমিটার সীমান্তের ২৭ কিলোমিটার এলাকা বেড়াবিহীন।

টাইমস অব ইন্ডিয়াকে সাক্ষাৎকার দেওয়া বিএসএফের কর্মকর্তা দাবি করেছেন, তারা গত বছর এ বেড়া নির্মাণ শুরু করেন। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে এ কাজ কয়েক মাস বন্ধ রাখা হয়। এরপর যখনই কাজ শুরু করেছেন, তখনই বিজিবির বাধার মুখে পড়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:১৬:৩৩   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প
একে একে ইমরান খানের তিন বোনই আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ