প্রকৃত অপরাধীদের বের করে শান্তির ব্যবস্থা করুন : মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রকৃত অপরাধীদের বের করে শান্তির ব্যবস্থা করুন : মির্জা ফখরুল
শনিবার, ১২ জুলাই ২০২৫



প্রকৃত অপরাধীদের বের করে শান্তির ব্যবস্থা করুন : মির্জা ফখরুল

পুরান ঢাকায় ভাঙ্গারী ব্যবসায়ী হত্যাকাণ্ডসহ সকল ঘটনার অতিদ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার বিকেলে গুলশানে হোটেল লেকশোরে জাতীয়তাবাদী ছাত্রদলের এক অনুষ্ঠানে তিনি এই দাবি জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘একটা কথা পরিস্কার করে বলতে চাই, যে ঘটনাগুলো ঘটছে সরকারকে আহ্বান জানাব, অতিদ্রুত তদন্ত করে প্রকৃত যারা অপরাধী তাদেরকে বের করে শান্তির ব্যবস্থা করুন।’

বিএনপি কোনদিন অন্যায়কে সমর্থন করে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা যারা ত্যাগ স্বীকার করেছেন, আর কিছুদিন ধৈর্য্যরে সঙ্গে গণতন্ত্রের জন্যে অপেক্ষা করুন এবং সবাইকে অন্যায় কাজ থেকে বিরত রাখুন। বিএনপি কোনোদিন কোনো অন্যায়কে সমর্থন করেনি, কখনো করবেও না। বিএনপি অতীতেও আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, এবারও করবে।’

গুলশানে হোটেল লেকশোরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অমর শহীদদের স্মরণে জাতীয়তাবাদী ছাত্রদল এই অনুষ্ঠানের আয়োজন করেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বাংলাদেশে রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে দ্রুত একটা নির্বাচন চাই। কারণ গণতন্ত্রের কোনো বিকল্প নেই। আর গণতন্ত্রের প্রথম পদক্ষেপই হচ্ছে নির্বাচন। নির্বাচন নেই বলে আজকে দেশে এই ঘটনাগুলো ঘটছে, আইনশৃঙ্খলা অবণতি ঘটছে, মৃত্যু বাড়ছে, দুবৃর্ত্তরা সুযোগ নিচ্ছে, কারণ তাদের পেছনের জনগণের সমর্থন নেই।’

তিনি বলেন, ‘আমি আবারও এই আশার কথা বলতে চাই যে, আমরা নিশ্চয়ই সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।’ ছাত্রদলের আত্মত্যাগকারীর শহীদদের নিয়ে একটি পুস্তক তৈরি করার পরামর্শ দেন বিএনপি মহাসচিব।

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শহীদদের যথাযথ সম্মান দেবে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘জুলাই-আগস্টের শহীদ এবং আহতদের যথাযথ ক্ষতিপুরণ এবং পূনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও দাবি জানাচ্ছি।’

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় আলোচনা সভায় শহীদ পরিবারের সদস্যরা ছাড়াও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:২৫   ১২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে : তারেক রহমান
জয়ার সঙ্গে প্রথম কাজ করার অনুভূতি জানালো ‘ভুতু’
তারা ইসলামের কথা বলে প্রতারণা করছে : মির্জা ফখরুল
অতিরিক্ত সময়ের গোলে চেলসির হার, ফাইনালে আর্সেনাল
আমরা জামায়াতে ইসলামীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান
শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম
বঙ্গভবন ও ভারতের সঙ্গে মিলে সাইবার হামলা শুরু করেছে বিএনপি: পরওয়ার
মজুত করা হয়েছিল রিভলবার ও গুলি, নুরু বাহিনীর সদস্য আটক
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ