ইসরাইল-ফিলিস্তিন সংঘাত সমাধানের জন্য ২৮-২৯ জুলাই জাতিসংঘের সম্মেলন অনুষ্ঠিত হবে

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইল-ফিলিস্তিন সংঘাত সমাধানের জন্য ২৮-২৯ জুলাই জাতিসংঘের সম্মেলন অনুষ্ঠিত হবে
শনিবার, ১২ জুলাই ২০২৫



ইসরাইল-ফিলিস্তিন সংঘাত সমাধানের জন্য ২৮-২৯ জুলাই জাতিসংঘের সম্মেলন অনুষ্ঠিত হবে

ইসরাইল-ফিলিস্তিনি সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধানের কাজ পুনরুজ্জীবিত করার লক্ষ্যে জাতিসংঘের একটি আন্তর্জাতিক সম্মেলন আগামী ২৮-২৯ জুলাই পুনঃনির্ধারণ করা হয়েছে। কূটনৈতিক এক সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে।

নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গত জুনের মাঝামাঝি সময়ে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইরানের বিরুদ্ধে ইসরাইলের আকস্মিক সামরিক অভিযানের কারণে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, এখন এটি জুলাইয়ের শেষের দিকে পুনঃনির্ধারণ করা হয়েছে। যদিও তারা এজেন্ডা বা অংশগ্রহণকারী প্রতিনিধিদের স্তরে কোনও পরিবর্তন সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি। গত জুন মাসে রাষ্ট্র ও সরকার প্রধানদের যোগদানের কথা ছিল।

সম্মেলনটি জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক আহ্বান করা হয়েছিল এবং সৌদি আরব এবং ফ্রান্সের যৌথ সভাপতিত্বে হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার যুক্তরাজ্য সফরের সময় ফ্রান্স এবং ব্রিটেনের যৌথভাবে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির আহ্বান জানিয়ে বলেন, এই ধরনের পদক্ষেপই এই অঞ্চলে ‘শান্তির একমাত্র আশা।

বাংলাদেশ সময়: ১৭:১৩:২৯   ২১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু
গাজাজুড়ে যেকোনো সময় ধসে পড়তে পারে প্রায় দুই হাজার ভবন
পবিত্র মক্কা লক্ষ্য করে হুথিদের হামলা, ‘রেড লাইন’ অতিক্রম : সৌদি আরব
জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
তেহরান ওয়াশিংটন উত্তেজনা কমাতে মধ্যস্থতায় চীন
ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিতের প্রস্তাব পাস প্রতিনিধি পরিষদে
পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ কিমের
ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ