নিবন্ধিত সব দল নিয়েই হবে আগামী জাতীয় নির্বাচন: সিইসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিবন্ধিত সব দল নিয়েই হবে আগামী জাতীয় নির্বাচন: সিইসি
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫



নিবন্ধিত সব দল নিয়েই হবে আগামী জাতীয় নির্বাচন: সিইসি

দেশে নিবন্ধিত যত রাজনৈতিক দল আছে, তাদের সবার অংশগ্রহণেই আগামী জাতীয় নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

শনিবার (১১ জানুয়ারি) সকালে সিলেটে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

সিইসি বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে নির্বাচন কমিশন (ইসি)। বিগত দিনে ভোটার আইডি সংশোধনে আর্থিত দুর্নীতির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে না। প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ীই নির্বাচন করার জন্য কাজ করছে ইসি। সবকিছু সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে দিয়ে হবে। এবার নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন।

এরপর প্রবাসী ভোটার অন্তর্ভুক্তির বিষয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, প্রবাসী ভোটার অংশগ্রহণের ক্ষেত্রে প্রথম বছরেই সবাইকে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। তবে প্রক্রিয়া শুরু হওয়ায় সব প্রবাসীকেই পর্যায়ক্রমে ভোটার তালিকায় আনা হবে।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেবে ইসি। তবে নীতিমালার ভিত্তিতে সবার সুন্দরভাবে কাজ করা জরুরি।

পরে স্থানীয় নির্বাচন ইস্যুতে সিইসি বলেন, স্থানীয় সরকারক নির্বাচন নিয়ে কোন মন্তব্য করতে চাই না। অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে, এক দিনে সব নির্বাচন করা কোনভাবেই সম্ভব না।

বাংলাদেশ সময়: ১৫:২৭:২০   ২২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন জাইকার বৈশ্বিক প্রেসিডেন্ট
ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
অস্ট্রেলিয়াকে টাই ব্রেকারে হারিয়ে শেষ ষোলতে মিশর
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের
ফরিদপুরে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কৃষিকে সমৃদ্ধ করছে সরকার: সফিকুর রহমান কিরণ এমপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ