তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে আগুন: ক্ষতিগ্রস্ত ১৭টি গাড়ি-ওয়ার্কশপ

প্রথম পাতা » ছবি গ্যালারী » তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে আগুন: ক্ষতিগ্রস্ত ১৭টি গাড়ি-ওয়ার্কশপ
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫



তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে আগুন: ক্ষতিগ্রস্ত ১৭টি গাড়ি-ওয়ার্কশপ

রাজধানীর তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডে লাগা আগুন পুরোপুরি নির্বাপণ করেছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় ৫টি গাড়ি ও ১২টি ওয়ার্কশপ ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নাজিম উদ্দিন সরকার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ৫টি গাড়ি ও ১২টি ওয়ার্কশপ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সকাল ৯ টায় আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়েছে জানিয়ে তিনি বলেন, তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ৩৩ মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছিল। আর পুরোপুরি নির্বাপনে সময় লেগেছে আরও আধা ঘণ্টা।

এর আগে সকাল ৮টা ৫ মিনিটের দিকে তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৮টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে সেসময় আগুন লাগার কারণ ও হতাহতের কথা জানা যায়নি বলেও জানিয়েছিলেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১০:৫০:৩৯   ২১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নৌবহরে যুক্ত হয়েছে জাপানী ৫টি পেট্রোল বোট
নতুন ভিসানীতির অনুমোদন দিল সরকার
অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি
ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
সড়ক ও সেতু মন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান কবির
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা দূর হবে না - ত্রাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ