সেরে উঠুন বাংলাদেশ এই প্রার্থনা করি: মান্নান

প্রথম পাতা » ছবি গ্যালারী » সেরে উঠুন বাংলাদেশ এই প্রার্থনা করি: মান্নান
শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫



সেরে উঠুন বাংলাদেশ এই প্রার্থনা করি: মান্নান

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, “আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রাণ। তিনি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। তাই সেরে উঠুন, বাংলাদেশ- এই প্রার্থনা করি। আমরা তাঁর দ্রুত আরোগ্য ও দেশের কল্যাণে আল্লাহর রহমত কামনা করছি।”

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুম’আ শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর হাই স্কুল মাঠে কয়েক হাজার নেতাকর্মী ও স্থানীয় মুসল্লির অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ বিএনপি ও শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শারজাহান মেম্বার, মোঃ মোতালেব হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান প্রধান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান সেন্টু, সোনারগাঁ বিএনপির যুব বিষয়ক সম্পাদক নোবেল মীর, কৃষক দলের আহবায়ক ফজলুল হোসেন, নিজাম উদ্দিন, সেলিম হোসেন দিপু, কাউসার আহমেদ, আলিনুর বেপারী প্রমুখ।

বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, মানুষের ন্যায্য অধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। তাঁর সুস্থতার জন্য আজ শুধুমাত্র বিএনপি নয়, দেশপ্রেমে বিশ্বাসী প্রতিটি মানুষ আন্তরিকভাবে দোয়া করছেন।”

দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ২৩:১৮:৩৪   ১১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি
আমিও এক সময় পাট ব্যবসায়ী ছিলাম: আবুল কালাম
প্রতিশ্রুতি দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি : আখতার হোসেন
ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
অর্থাভাবে কোনো শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারা আমাদের জন্য লজ্জাজনক : পার্বত্য মন্ত্রী
‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব দাশগুপ্ত মারা গেছেন
প্রযুক্তিনির্ভর আধুনিক সমাজ গঠনে অংশীজনদের সম্মিলিত প্রয়াস জরুরি : তথ্যমন্ত্রী
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী
তাইনিজ তাইপেকে হারিয়ে এশিয়ান বিচ গেমসের সেমিতে বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ