ফতুল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় কৃষক দলের দোয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় কৃষক দলের দোয়া
শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫



ফতুল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় কৃষক দলের দোয়া

বাংলাদেশ দলের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য মুক্তি ও সুস্থতা কামনায় ফতুল্লা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার। মাহফিলে সভাপতিত্ব করেন ফতুল্লা থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল মোল্লা।

বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহকারী কোষাধ্যক্ষ হাজী তৈয়াবুর রহমনা, ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান এবং সদস্য সচিব এস.এম. ইব্রাহিম।

এছাড়া ফতুল্লা থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আঃ কাদির, মোঃ সোহেল মোল্লা, মোঃ রবিন, কুতুবপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শেখ মাছুম, মনির হোসেন, মোঃ জনি ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৬:৫১   ২০১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা থাকবে না: মামুন মাহমুদ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
নুসরাতের বাড়িতে পেট্রোলবোমার আলামত নেই, শর্টসার্কিট হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
‘সরকারের কাছে কোনো জবাব প্রত্যাশা করি না’: সংসদে নাহিদ ইসলাম
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ