সাবেক আইজিপি আজিজুল হক মারা গেছেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাবেক আইজিপি আজিজুল হক মারা গেছেন
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫



সাবেক আইজিপি আজিজুল হক মারা গেছেন

বাংলাদেশ পু‌লি‌শের সা‌বেক মহাপরিদর্শক (আইজিপি) ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম. আজিজুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ব‌ুধবার (১৫ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর উত্তরায় নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

১৯৪০ সালের ১৩ ডি‌সেম্বর শরীয়তপু‌রের ভেদরগঞ্জ উপজেলায় এক সম্ভ্রান্ত মুস‌লিম প‌রিবা‌রের জন্মগ্রহন করেন এম. আজিজুল হক। তিনি ১৯৯৬ সালের জুলাই থেকে ১৯৯৭ নভেম্বর মাস পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজি) হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া আজিজুল হক ইসলা‌মী ব‌্যাংকের ভাইস প্রেসি‌ডেন্ট ও রূপালী ইন্স্যু‌রে‌ন্স লি‌মি‌টে‌ডের অর্থ উপ‌দেষ্টা ছি‌লেন।

এর বাইরে, ২০০৭ সালে তিনি ব্যারিস্টার মইনুল হোসেন গঠিত ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের স্থানীয় সরকার, নৌপরিবহন ও বিমান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

৮৫ বছর বয়সি আজিজুল হক মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, না‌তি-নাতনিসহ অসংখ‌্য গুণগ্রাহী রে‌খে গে‌ছেন। তার মৃত্যুতে পরিবারসহ গ্রামের বাড়ির এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

প্রসঙ্গত, এম আজিজুল হকের এক ছেলে হা‌সিব আজিজ চট্টগ্রাম মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের (সিএম‌পি) বর্তমান ক‌মিশনার হিসেবে দায়িত্বরত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:০৫   ২২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৮ ঘন্টা পর মিললো নিখোঁজ ফায়ার সার্ভিসের ডুবুরির মরদেহ
রূপগঞ্জে মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড
জেলা পুলিশের নিরাপত্তায় জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন
জুলাইকে ধারণ মানে শুধু দিবস পালন নয়, বৈষম্যহীন সমাজ গড়া: ডিসি
নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
রথযাত্রা মহোৎসবের উদ্বোধন; সম্প্রীতি ও ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
জুলাই‌ নি‌য়ে কখনও বিতর্ক করা যা‌বে না - এমপি খোকন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ